Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাল্টিমোরে জনসন এন্ড জনসনের দেড় কোটি টিকা তৈরির সময় উপাদান মিশ্রণ ত্রুটিতে বিনষ্ট, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: April 1, 2021 | 5:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাল্টিমোরে জনসন এন্ড জনসনের দেড় কোটি টিকা তৈরির সময় উপাদান মিশ্রণ ত্রুটিতে বিনষ্ট। এধরনের দুর্ঘটনার পর টিকার শিপমেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। জনসান এন্ড জনসনের একটি টিকা কোভিড সংক্রমণ রোধ করতে পারলেও দুর্ঘটনায় এধরনের টিকা সরবরাহ হোঁচট খেল। আরটি
বাল্টিমোর প্লান্টে ভুল উপাদান টিকা উৎপাদনে ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে কয়েক সপ্তাহ আগে এ দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক নয় মানুষের ত্রুটির কারণেই টিকা তৈরির সময় ভুল উপাদান ব্যবহার করা হয়।
এর আগে জনসন এন্ড জনসনের টিকা তৈরি করা হয়েছিল নেদারল্যান্ডের একটি প্লান্টে। বাল্টিমোর প্লান্ট থেকে আগামী মাসে কয়েক কোটি টিকা সরবরাহর হওয়ার কথা থাকলেও এ ত্রুটির পর সেখানকার টিকা তৈরি পদ্ধতি মাননিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের অধীনে চলে গেল।
জনসন এন্ড জনসন বলছে ভবিষ্যতে এধরনের ভুল এড়াতে জরুরিভিত্তিতে বায়ো সলিউশন ব্যবস্থায় তদারকি ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হচ্ছে।
আগামী মে মাসের মধ্যে প্রত্যেক মার্কিন নাগরিকদের জন্যে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট বাইডেন জরুরি ভিত্তিতে টিকা তৈরির আহবান জানিয়েছিলেন। জনসন এন্ড জনসন টিকা নষ্ট হলেও সার্বিক ভ্যাকসিন তৈরি ও সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে মার্কিন স্বাস্থ্যকর্মকর্তারা আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV