বাহারি ডিজাইন ও চোখ ধাঁধানো রঙের ঈদ পোশাক নিয়ে নিউ ইয়র্কের ফ্যাশন হাউস এখন সম্পূর্ণ প্রস্তুত
হাকিকুল ইসলাম খোকন, বাপ্স নিউজ, নিউইয়র্ক : বাহারি ডিজাইন ও চোখ ধাঁধানো রঙের ঈদ পোশাক নিয়ে নিউ ইয়র্কের ফ্যাশন হাউস এখন সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক নিয়ে সাজানো হয়েছে ফ্যাশন হাউজগুলো। মেয়েদের পোশাকে ভারতীয় জামার চাহিদা একটু বেশি। ছেলেদের বাংলাদেশ ও পাকিস্তানের পাঞ্জাবির চাহিদা রয়েছে। তবে বাংলাদেশী জামা কাপড়েরও ভালো কদর 
রয়েছে।নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রুকলীন ও ব্রঙ্কসের ফ্যাশন স্টোরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের বিভিন্ন কোম্পানীর শাড়ী, সেলোয়ার, কামিজ, লেহেঙ্গা, থ্রি পিস, পাজামা, পাঞ্জাবী, শিশু-কিশোরদের পোষাকসহ কারুকার্যময় জুতার সমাহার ঘটেছে দোকানে দোকানে। জ্যাকসন হাইটস এবং জ্যামাইকার কয়েকটি দোকানে বেচাকেনার আভাস দেখে স্টোরের মালিকরা প্রকাশ করেন, এবছর গতবারের চেয়ে ভালো ব্যবসা হতে পারে।

ডিজাইনার রুনি ইতিমধ্যেই পোষাকশিল্পে তৈরী করেছেন নিজস্ব ভুবন। দেশীয় কৃষ্টি ও আধুনিকতার সমন্বয়ে তৈরী করেন রুচিশীল পোষাক; যা দৃষ্টিনন্দন নি:সন্দেহে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসে রয়েছে নিজস্ব শো-রুম (রুনিস্ ডিজায়ার)। এছাড়া অন্যান্য বুটিকের পক্ষ থেকেও প্রস্তাব এসেছে ডিজাইনার কর্ণার হিসেবে যোগ দেয়ার জন্য। এরই ধারাবাহিকতায় সাওয়ারিয়া 37-24, 74 Street, Jackson Heights, NY 11372, Phone: 718-672-3770 বুটিকে ডিজাইনার রুনি তার ডিজাইনকৃত পোষাকের কর্ণার এর মাধ্যমে সাওয়ারিয়ায় যোগ করেছেন নতুন মাত্রা।

বছরের পুরো সময়টা ডিজাইনার রুনি একাগ্রচিত্তে মনোনিবেশ করেন পোষাক শিল্পে নতুন ডিজাইন সৃষ্টির উন্মাদনায়;মুসলমানদের ঈদকে সামনে রেখে রুনির মনে এনে দেয় নতুন উদ্দিপনা এবারেও ঘটেনি তার ব্যতিক্রম। বিভিন্ন রং এর সমাহারে তৈরী করেছেন আকর্ষণীয় ডিজাইন। উপস্থিত ক্রেতা দর্শকদের ভুয়সী প্রশংসা ডিজাইনার রুনির অবস্থান সহজেই অনুমেয়।

নিউইয়র্কের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি বার্তা সংস্থা বাপ্স নিউজকে জানিয়েছে, এবার আমার করা ডিজাইন জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের সাওয়ারিয়া,রুনিজ ডিজাইন এবং কানাডার টরেন্টোর লিটল বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমি জর্জেট,কোটা ও মসলিনের ওপর লম্বা জামা বেশী করেছি।

ফ্যাশন ভক্ত অনুরাগীদের জন্য এখন থেকে সাওয়ারিয়ায় নিয়মিত ডিজাইনার রুনির ডিজাইনকৃত পোষাক পাওয়া যাবে। ছুটির দিনে ঈদ বাজার ভালো জমলেও সপ্তাহের অন্যান্য দিন এখনো জমে উঠেনি।

মধ্যবিত্ত শ্রেণীর পছন্দ বুঝে পোষাকের প্রাইস রেখেছি সীমিত। ৫০ থেকে ৩০০ ডলারের মধ্যে রয়েছে আমার পোষাকের মূল্য।তিনি জানান, মাঝারী দামের পোষাক বেশী বিক্রি হচ্ছে। বিশেষ করে ২০০ থেকে ৪০০ ডলারের মধ্যেই গ্রাহকরা সিমাবদ্ধ থাকছেন। তিনি আরো জানান, লম্বা থ্রিপিছের বিশাল কালেকশন রয়েছে তার ২ টি স্টোরেই।এবছর শাড়ী,জামা-কাপড় ভালই বিক্রি হচ্ছে।

রুনি বার্তা সংস্থা বাপ্স নিউজকে আরো জানান , সেপ্টেম্বর ও অক্টোবরে যারা বিয়ে করবেন তারা এখনই তাদের পছন্দসই পোষাক কিনছেন। এবছরের কেনাকাটা প্রসঙ্গে জানান, মহিলারা শাড়ীর চেয়ে সালোয়ার কামিজকেই বেশী প্রাধান্য দিচ্ছেন।আমাদের পোষাকের গুণগতমানের কারণে সারা বছরই কাষ্টমারদের সহযোগিতা পেয়ে থাকি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests