Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাড়ি উষ্ণ রাখতে মানববর্জ্য

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: October 5, 2010 | 10:56 PM

ডিডকোটে টেমস ওয়াটার পয়োশোধনাগারে এই গ্যাস উৎপাদন করা হচ্ছে

যুক্তরাজ্যে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো অক্সফোর্ডশায়ারের ডিডকোট এলাকার বাসিন্দারা বাড়ি উষ্ণ রাখতে মানববর্জ্য থেকে তৈরি গ্যাস ব্যবহার করতে শুরু করেছে। জাতীয় গ্রিডের মাধ্যমে এই গ্যাস সরবরাহ করা হচ্ছে। অক্সফোর্ডশায়ারের ওই এলাকার প্রায় ২০০ পরিবার এই বায়োমিথেন গ্যাস ব্যবহার করবে। তিন সপ্তাহ আগে তাদের ত্যাগ করা বর্জ্য থেকে এই বায়োমিথেন গ্যাস উৎপাদন করা হয়েছে।
ব্রিটিশ গ্যাস, টেমস ওয়াটার ও স্কশিয়া গ্যাস নেটওয়ার্কস এখন দেশজুড়ে এই প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে যুক্তরাজ্যের ১৫ শতাংশ জ্বালানি-চাহিদা নবায়নযোগ্য জ্বালানি উৎসের মাধ্যমে মেটাতে হবে।
ব্রিটিশ গ্যাসের জ্বালানি, প্রযুক্তি ও উদ্ভাবন শাখার প্রধান মার্টিন ওরিল বলেন, ইইউর ওই নির্দেশনা মেনে চলতে জাতীয় গ্রিডের মাধ্যমে এই গ্যাস সরবরাহের ব্যবস্থা গ্রহণ একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। বিষয়টি নিয়ে গ্রাহকদের খুঁতখুঁতে হওয়ার কোনো কারণ নেই, বরং এ ধরনের একটি বর্জ্য-ব্যবস্থাপনার উদ্যোগে যুক্ত হতে পেরে তাদের গর্বিত হওয়া উচিত।
ওরিল জানান, মলমূত্র ত্যাগের পর তা থেকে গ্যাস উৎপাদনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২৩ দিন সময় লাগে। মানববিষ্ঠা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া যুক্তরাজ্যে বেশ ভালোভাবেই চালু রয়েছে। এবার ব্রিটিশ গ্যাস ডিডকোটে টেমস ওয়াটার পয়ঃশোধনাগারে একটি অতিরিক্ত গ্যাস উৎপাদনকেন্দ্র স্থাপন করে মানববর্জ্য থেকে এই বায়োমিথেন গ্যাস উৎপাদন করছে। প্রকল্পটি বাস্তবায়নে তাদের ২৫ লাখ পাউন্ড খরচ হয়েছে। বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV