বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওয়াশিংটনে হোইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সেই সাথে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কে স্মারকলিপি প্রদান করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে স্টেট ডিপার্টমেন্টের এবং বিকেলে হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। নিউইয়র্ক, ওয়াশিংটন, নিউজার্সি, বস্টন, ফিলাডেলফিয়া, ম্যারিল্যান্ড, লসএঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, শিকাগো,আটলান্টিক সিটিসহ অন্যান্য স্টেট থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। নিউইয়র্ক থেকে ২৬ ফেব্রুয়ারি সকালে কয়েকটি বাস যোগ তারা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এনা
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাকির আজাদ, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, হাফিজ খান সোহায়েল, নিয়াজ আহমেদ জুয়েল, কাজী শাখাওয়াত হোসেন আজম, ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, জাসাসের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সিনিয়র সহ সভাপতি গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা কামাল সাঈদ মোহান, আবুল বাসার, ভিপি আলমগীর, টেক্সাস বিএনপির সভাপতি মোহাম্মদ বশির, নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শিকাগো বিএনপির সাধারণ সম্পাদিকা ডেইজি ইসলাম, মোজাম্মেল নান্টু, বিএনপি নেতা মার্শাল মুরাদ, এন হায়দার মুকুট, একে এম রফিকুল ইসলাম ডালিম, প্রফেসর নুরুল আমিন পলাশ, শেখ হায়দার আলী, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমান, আব্দুস সবুর, মাওলানা আবুল কালাম আজাদ, পারভেজ সাজ্জাদ, আহবাব চৌধুরী খোকন, নাজমুন নাহার বেবি, আব্বাস উদ্দিন দুলাল, মনির হোসেন, শাহাদাত হোসেন, এস এম ফেরদৌস, ফিরোজ আহমেদ, সেলিম রেজা, নাসির উদ্দিন, ফারুক চৌধুরী, নূরুল আমিন নাসির, আমানত হোসেন আমান, রেজাউল আজাদ ভুইয়া, সাইফুর খান হারুণ, আতিকুল হক আহাদ, মাহমুদ চৌধুরী, নওশাদ হোসেন, শাহাদত হোসেন রাজু প্রমুখ।
স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ স্টেট ডিপার্টমেন্টের দক্ষিক এশিয়া ডেস্কে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দাবি জানান। সেই সাথে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা- মামলা এবং গুম বন্ধের দাবি জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!