বিএনপির জন্মই হয়েছে মিথ্যে বলার জন্য, মিথ্যের কারণেই খালেদা জিয়াকে আজ ৫টি জন্ম তারিখ বহন করতে হচ্ছে: নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা
বাংলা প্রেস: যুক্তরাষ্ট্র সফররত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশে বিচার বহির্ভুত কোন কার্য্যক্রম হচ্ছে না। অহেতুক মিথ্যে প্রচারনা চালিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা চলছে। গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পাবলিক স্কুলে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে বিএনপির চেয়ারপার্সন ও সংসদের বিরোধী নেত্রী খালেদা জিয়ার বক্তব্য আওয়ামীলীগের ভেতরে তথা নিজের ঘরেই যুদ্ধাপরাধী রয়েছে তাই যুদ্ধাপরাধীদের বিচার কাজ আপনারা করতে পারবেন না। এ দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। দেখবেন আমরা কিভাবে এর বিচার করি। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিএনপির জন্মই হয়েছে মিথ্যে বলার জন্য। তাই খালেদা জিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নানা রকম মিথ্যে কথা বলে দেশের ভাবমূর্তি বিনষ্টসহ প্রবাসীদের মাঝেও বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিথ্যে বলার কারণেই খালেদা জিয়াকে আজ ৫টি জন্ম তারিখ বহন করতে হচ্ছে। কোনটি তার সঠিক জন্ম তারিখ তা আজও তিনি নির্ধারন করতে পারেনি। এটা হচ্ছে তার অতিরিক্ত মিথ্যে বলার ফসল। তার জন্ম তারিখ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন,নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম আমরা শুরু করেছি,ইনশা আল্লাহ আমরা তা শেষ করবো। যেমন আমরা শেষ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার। তিনি বলেন, শুধু যুদ্ধাপরাধী নয়, একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার বিচার হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা দাবি করে তিনি বলেন,বিগত সকল সরকারের আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে আইন-শৃংখলা পরিস্থিতি অনেক ভালো। জনতাই পুলিশ, পুলিশই জনতা এ লক্ষ নিয়ে তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টির চেষ্টা করছি। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের ঠেকানোর জন্য বিএনপি-জামাত এ সরকারকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীনীতির অপব্যাখ্যা দিয়ে ধর্মান্ধ ও মৌলবাদী গোষ্ঠি রাজপথে নেমে পুলিশকে লাথি মারছে,লাঠিপেটা করছে। তারা এ বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ কোরআনে নারীনীতি সম্পর্কে কোন সাংঘর্ষিক বিষয় নেই। বিরোধী দল এটিকে উস্কে দিচ্ছে। তবে সরকার এ ব্যাপারে সতর্ক বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, হাজী শফিকুল আলম, সৈয়দ বশারত আলী, মুজাহিদুল ইসলাম, কামান্ডার নূরন্নবী, হিন্দাল কাদির বাপ্পা, ডা.সিদ্দিকুর রহমান, নাজমুল ইসলাম,মমতা শাহনাজ,আশরাফ উদ্দিন, ইমদাদ চৌধুরী, আব্দুল মালেক, শাখাওয়াত বিশ্বাস, সোলায়মান আলী, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, আইয়ুব খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী রহমত উল্লাহ। অনুষ্ঠানের মাঝখানে হাজী শফিকুল আলম বক্তব্য প্রদানকালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী শহীদদের কথা স্মরন করেন এবং এ সময় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের আগে ও পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বক্তব্য প্রদানকালে মাইকের সমস্যা দেখা দিলে তিনি কিছুটা বিরক্তি বোধ করেন।

মত বিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরে মিলিত হন। এসময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেন,র্যাবের ক্রসফায়ারে নিহতের ঘটনা ‘বিচার বহির্ভূত’ বলে যে অভিযোগ উঠেছে তিনি তা নাকচ করেন। র্যাব অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে এমন ঘটনা ঘটেনি। তিনি বলেন, সন্ত্রাসী ধরতে গিয়ে ক্রসফায়ারের ঘটনা ঘটছে। সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে। র্যাবের ‘বিচার বহির্ভূত’ হত্যাকাণ্ডের ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে বক্তব্য দিয়েছে তা কাল্পনিক বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিগত সরকারের আমলে ৯৩১ জন র্যাবের ক্রসফায়ারে মারা গেছে। বর্তমান সরকারের আমলে মারা গেছে মাত্র ৯১ জন। বরং বর্তমান সময়ে এ ধরনের মৃত্যুর ঘটনা কমে এসেছে বলে তিনি দাবি করেন। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে গত আড়াই বছরে আওয়ামী লীগ যে অভিযোগ করেছে এ ব্যাপারে অগ্রগতি কি জানতে চাইলে সাহারা খাতুন বলেন, এসব মামলা আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে তিনি মন্তব্য থেকে বিরত থাকেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030