Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিএনপির প্রতিতষ্ঠাবার্ষিকী এবং তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: September 5, 2016 | 12:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভায় কেন্দ্রীয় উপদেষ্টা আতাউর রহমান ঢালি বলেছেন, বিএনপি দুর্বল নয়। দুর্বল দল হলে আমি এ দলে যোগদান করতাম না। বিএনপি গণমানুষের দল। গণমানুষকে সাথে নিয়ে বিএনপি দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করবে। বিএনপির ৩৮তম প্রতিতষ্ঠাবার্ষিকী এবং তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবগঠিত বিএনপির উপদেষ্টা পরিষদের নবীনতম সদস্য আতাউর রহমান ঢালি এ কথা বলেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভুইয়া, অধ্যাপক দেলোয়ার হোসেন, আজহারুল হক মিলন এবং এডভোকেট জামাল আহমেদ জনি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন এবং সেক্রেটারি সুরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, কোষাধ্যক্ষ সাদী মিন্টু, ব্রুকলীন বিএনপির সভাপতি কামাল উদ্দিন ও সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি ।
আতাউর রহমান ঢালি আরো বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করবে বিএনপি। এজন্যে দরকার বেগম জিয়ার নেতৃত্বে সর্বস্তরে ঐক্য প্রতিষ্ঠা। তিনি বলেন, দমন-পীড়ন চালিয়ে কেউই ক্ষমতাকে স্থায়ী করতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না। সরকারের স্বৈরাচারি আচরণের বিরুদ্ধে জনমত সোচ্চার করতে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার একের পর এক মিথ্যা মামলায় সাজা প্রদানের নীলনক্সা এঁটেছে-যাতে তারা নির্বাচনে অযোগ্য হন। বাংলাদেশের মানুষ এসব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবেই।
তারা বলেন, শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মানুষের পীঠ দেয়ালে ঠেকে গেছে। এখন প্রতিরোধের সময়। আর তা শুরু করতে হবে এই প্রবাস থেকেই। বক্তারা বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখানো হবে। বিক্ষোভ করে আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের করুণ অবস্থার তথ্য অবহিত করা হবে। এ সময় ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির সমর্থনে এখন থেকেই ব্যাপক গণসংযোগ চালানোর কর্মসূচি ঘোষণা করা হয়।’
নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি করার পর পরই দলে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন বক্তরা। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না হওয়া পর্যন্ত নিউইয়র্ক ষ্টেট কমিটিকেই মূল কমিটির ভূমিকা পালন করতে পারবে। দলের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV