বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের ৫৫তম জন্মদিন পালন যুক্তরাষ্ট্র যুবদলের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান -এর ৫৫তম শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে ২০শে নভেম্বর প্রথম প্রহরেই রাত ১২:০১ মিনিটে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু সাইদ আহমদের পরিচালনায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সাবেক ছাত্রনেতা শাহবাজ আহমদ পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আমানত হোসেন আমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, তারুন্যের অহংকার কোটি মানুষের অধিকার রক্ষার বিশ্বস্থ নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে জনগনের অধিকার ফিরিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম ফারুক শাহীন আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উনার দীর্ঘায়ূ ও সুসাস্থ্য কামনা করেন। তিনি দেশনেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করতে অতীতের ন্যায় যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের আহ্বান জানান।
বিএনপি নেতা এবাদ চৌধুরী দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র থেকেই দূর্বার আন্দোলন গড়ে তোলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ দেশনায়ক তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অংগীকার করছি- যুক্তরাষ্ট্র যুবদল যে ভাবে আন্দোলন করে ফখরুদ্দিন-মঈনুদ্দিন বিদায় করেছিল সেভাবে সংগ্রামের মাধ্যমে হাসিনা সরকারকে বিদায় করে দেশে গনতন্ত্র ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করবে ।
আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আমানত হোসেন আমান, আবুল কাশেম, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি ও ঢাকা জেলা বিএনপির বৈদেশিক কল্যান সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন, সিটি বিএনপির সাধারন সম্পাদক খলকুর রহমান, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারন সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: রেজাউল আজাদ ভূঁইয়া, স্টেট যুবদলের অন্যতম সহ সভাপতি বিএম বাদশা, এম সিদ্দিক পাটোয়ারী, সহ সাধারন সম্পাদক ইকবাল খান, নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা মনিরুল ইসলাম, আশরাফ উদ্দীন, যুবনেতা মোস্তফা আহমদ, যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা ফরিদ খন্দকার ও শাহবাজ আহমদ, মহিলাদল নেত্রী রাশিদা আহমদ মুন ও আফরোজা আক্তার প্রমূখ।
মধ্যরাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র যুবদলের অনুষ্ঠানে শুভ শুভ দিন, তারেক রহমানের জন্মদিন, যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্লোগানের পাশাপাশি মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানও প্রাধান্য পায়। দোয়া শেষে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests