বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে নিউইয়র্কে জাসাসের আলোচনা সভা : যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2900755050187296
ইউএসএনিউজঅনলাইন.কম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে ১২ সেপ্টেম্বর নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমনের প্রতিবাদ জানিয়ে বলা হয়, যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এ আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাওছার আহমেদ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জাসাসের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. মামুন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাসাসের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ ও মোস্তফা কামাল পাশা বাবুল।

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর ঊদ্দিন, বিএনপি নেতা নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, সৈয়দা মাহমুদা শিরিন, সৈয়দ এম রেজা, কাজী আযম, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ফিরোজ আহমেদ, সাইদুর রহমান সাইদ, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, জাসাস নেতা দারাদ আহমেদ, ইঞ্জিনিয়ার সায়েম, শেখ হায়দার আলী, যুবদল নেতা ওয়েছ আহমেদ, আলমগীর মৃধা, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা গোলাম মাহমুদ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর সোরওয়ার্দী, শামীম আহমেদ, রিয়াজ মাহমুদ, এলিজা আক্তার মুক্তা, মেহরাব রাজা চৌধুরী, মীর মশিউর রহমান, জাকারিয়া অপু, ফেরদৌস আহমেদ, শ্রমিক দলের নেতা আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমদ, আবুল কালাম, সাইদুর রহমান ডিউক। সভার শুরুতে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান দোয়া-মাহফিল পরিচালনা করেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি তাই অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তরা উন্নত চিকিৎসার্থে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে আসার অনুমতি প্রদান সহ তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারের দাবি জানান ।
তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত প্রবাস থেকে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমনের প্রতিবাদে জেএফকে, জাতি সংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি