বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু মামুনের অর্থপাচার মামলার চার্জ গঠনের শুনানি ১৯ মে

ইউএসএনিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচারের মামলাটি আদালত আমলে নিয়ে আগামী ১৯ মে এ মামলায় চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। তারেকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তবে আদালতে তারেকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, সানাউল্লা মিয়া, খোরশেদ আহমদ, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জাকির হোসেন ভুঁইয়া, তাহেরুল ইসলাম তৌহিদ, আবু ইউসুফ সরকারসহ অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। ব্যারিস্টার রফিক-উল হক শুনানি মুলতবির আবেদন জানিয়ে বলেন, ২০০৯ সালের আইনে দায়ের করা মামলার বিচার চলবে না বলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এখন ঘটনার সময়কার আইনে বিচার করতে হলে ২০০২ সালের আইনে মামলা করার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। সেই এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের। অথচ এর বাদি হিসেবে রয়েছে দুদক। তাই মামলাটি কীভাবে চলবে সে বিষয়ে আপিল বিভাগ কোন নির্দেশনা দেননি। আদেশের অস্পষ্টতার কারণে রিভিউ আবেদন করা হয়েছে। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি শুনানি মুলতবির আবেদন জানান। আদালত বলেন, এ পর্যন্ত বহুবার সময় নিয়েছেন। তাছাড়া সর্বোচ্চ আদালতের কোন স্থগিতাদেশও নেই। প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. ইবরাহীম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। গত বছরের ৬ জুলাই দুদক এ মামলায় তাদের দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030