বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চিকিৎসা শেষ হলেই ঢাকায় ফিরবেন:নিউইয়র্কে তারেক পরিষদের সমাবেশে বিএনপি নেতা আমান এবং আলম
এনা : নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সমাবেশে বক্তৃতাকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান এবং আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম বলেছেন, তারেক রহমানের কোমড় ভেঙ্গে দেয়ার জন্যে ব্রিগেডিয়ার জেনারেল বারী এবং জেনারেল মাসুদউদ্দিনের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। একইভাবে জিয়া পরিবারকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে মইন-ফখরুদ্দিনকেও ছাড় দেয়া হবে না। ব্রিগেডিয়ার বারী, জেনারেল মইন এবং ফখরদ্দিন গংরা বর্তমানে এই যুক্তরাষ্ট্রে আত্মগোপনে রয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে কোমড়ে দড়ি লাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার সকল আয়োজন প্রবাসীদের করতে হবে।

আমান এবং আলম আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চিকিৎসা শেষ হলেই ঢাকায় ফিরবেন, সে সময় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শেরে বাংলা নগরে শহীদ জিয়ার মাজার পর্যন্ত কোটি মানুষের সমাগম ঘটবে ইনশাআল্লাহ।আমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিনের নামোল্লেখ করে বিপুল করতালির মধ্যে বলেন, যুক্তরাজ্যে ডাউনিং স্ট্রিট এবং ইউরোপীয় ইউনিয়নের সামনে হাজার হাজার মানুষের সমাগম ঘটছে শেখ হাসিনা সরকারের দুঃশাসনের প্রতিবাদে। নিউইয়র্কে জাতিসংঘের সামনে একইভাবে মানুষের ঢল নামাতে হবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ না করা পর্যন্ত। উল্লেখ্য যে, তারেক রহমানের কারাবন্দির চতুর্থ বার্ষিকী উপলক্ষে ৬ মার্চ রাতে (বাংলাদেশ সময় ৭ মার্চ সোমবার সকাল) জ্যাকসন হাইটসে জ্যুইস সেন্টারে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির এ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সহ-সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, তারেক পরিষদের মহাসচিব রাফেল তালুকদার, সহসভাপতি গোলাম হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সহসভাপতি খালেক আকন্দ এবং সেক্রেটারী সাঈদুর রহমান প্রমুখ। শুরুতে মাওলানা অলিউল্লাহ মোহাস্মদ আতিকুর রহমানের নেতৃত্বে বিশেষ মোনাজাতে তারেক রহমানের দ্রুত আরোগ্য কামনা করা হয়। সমাবেশের সভাপতির বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, তারেক রহমানকে গ্রেফতারের সংবাদ নিউইয়র্কে জানার দু’ঘন্টার মরধ্যই গঠিত হয় ‘তারেক মুক্তি আন্তর্জাতিক কমিটি’ এবং সেই সংগঠনের ব্যানারে আমরা হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ এবং ক্যাপিটল হিলে লবিং করেছি। তারেক রহমান মুক্তি লাভের পর সেই সংগঠনের নাম পাল্টিয়ে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’ করা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার প্রত্যাশা পূরণের জন্যে। যুক্তরাষ্ট্র বিএনপির পাশাপাশি আমরা এ পরিষদের ব্যানারে কাজ করছি সামনের দিনে বিএনপির আন্দোলনকে বেগবান করতে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030