Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সালামের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপি’র মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: August 22, 2019 | 3:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। লসএঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল চৌধুরী শিপলুর বাসভবনে গত মঙ্গলবার এই আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফলার সভাপতি শিপার চৌধুরী, বাফলার সাবেক সভাপতি নজরুল আলম, মোরশেদুল ইসলাম, আবুল ইব্রাহিম, আব্দুল বাসিত, সৈয়দ নাসির জেবুল, বদরুল আলম মাসুদ মিশর নূর, জাফর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুস সালাম বাংলাদেশের বর্তমান রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ক্যালিফোর্নিয়া  বিএনপি’র বর্তমান কমিটির গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। এরপর বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়।

সভাপতির বক্তব্যে বদরুল চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দল পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ