বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের দোয়া ও ইফতার মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/311373053716681
ইউএসএনিউজঅনলাইন.কম : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখা শনিবার লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন এবং জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক শরাফত হোসেন বাবু, যুগ্ম সদস্য সচিব মোশাররফ হোসেন সবুজ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বিভেদ ও অনৈক্য পেছনে ফেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনকারিদের বিএনপি থেকে বহিষ্কার এবং পদ-পদবি কেড়ে নেয়া হবে। এসময় তিনি আক্তার হোসেন বাদলের নামোল্লেখ করে তাকে বিএনপি থেকে বহিষ্কার ও সুবর্ণজয়ন্তি উদযাপন কমিটির যুগ্ম আহবায়কের পদ কেড়ে নেয়ারও হুমকি দেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ সালাম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান ও আনোয়ার হোসেন খোকনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, করোনার ভয়াবহতা থেকে পরিত্রাণ ও করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়ালি উল্লাহ মো. আতিকুর রহমান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030