Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসের সামনে র‌্যাব ও পুলিশী তৎপরতা: নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটের সামনে প্রতিবাদ-বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: November 4, 2010 | 9:02 PM

নিউজ ওয়ার্ল্ড , নিউইয়র্ক: বিএনপি চেয়ার পার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অফিসের সামনে র‌্যাব ও পুলিশী তৎপরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও জাতীয়তাদী ফোরামের উদ্যোগে বিভিন্ন স্থানে  বিক্ষোভ ও নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ম্যানহাটনে অবস্থিত বাংলাদেশ কন্সুলেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়।

 

 এতে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা বিএনপি চেয়ার পার্সনের অফিসের সামনে র‌্যাব ও পুলিশী তৎপরতার প্রতিবাদ করে বিক্ষোভ কর্মসূচীতে সরকার বিরোধী শ্লোগান দেয়। বিক্ষোভে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, কোষাধ্য জসীম উদ্দীন ভুইয়া, তারেক জাগরন পরিষদের রফিকুল ইসলাম ডলার, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, যুবদল নেতা তাজুল ইসলাম খান, আমানত হোসেন আমান, মিজানুর রহমান মিজান, জাতীয়তাবাদী ফোরাম নেতা তোফায়েল চৌধুরী লিটন, বাসিত রহমান, নুরুল ইসলাম বর্ষন, মোশাররফ হোসেন, খাদেমুল মুলক, খালিক আকন্দ, নাসির শরীফ, আলমগীর খান, মাহবুব আলম আলমগীর,হোসেন মেম্বার, মোশতাক আহমদ তুহিন, মোহাম্মদ মুহসীন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার অফিসের সামনে পুলিশ ও র‌্যাবের আকস্মিক উপস্থিতি ও মহড়া প্রদর্শনকে সরকারী উস্কানী অভিহিত করে এর বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, এই সরকার মতায় আসার পর থেকে বিরোধী নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চরম আকার ধারণ করেছে। এটা অবিলম্বে বন্ধ না হলে দেশের বিদেশে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের আপামর জনতার ঐক্য ও চেতনার প্রতীক। এই অবস্থায় ক্যান্টনমেন্টের বাড়ী থেকে তাঁকে উচ্ছেদের যেকোন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান বরাবরে একটি প্রতিবাদ লিপি দেয়া হয়। নিউইয়র্কে বাংলাদেশের কন্মাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরীর কাছে এই প্রতিবাদ লিপি হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বেলাল মাহমুদ, আনোয়ারুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী কিনটনের কাছেও প্রতিবাদ লিপির কপি পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বিএনপি চেয়ারপার্সনের অফিসের সামনে পুলিশী তৎপরতার নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV