Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কেয়ারটেকার সরকার পুনর্বহাল দাবিতে নিউইয়র্কে একই সময়ে ৪টি মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 28, 2013 | 11:35 AM

এনা, নিউইয়র্ক : বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিউইয়র্কে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির বিভিন্ন গ্র“পের ৪টি মানববন্ধন এবং সমাবেশ থেকে। বক্তারা অভিযোগ করেছেন যে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশরাফ হোসেনের মত জনপ্রিয় নেতাদের কোনভাবেই স্বচ্ছ ব্যালটে পরাজিত করা সম্ভব হবে না জেনেই আওয়ামী লীগ এহেন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বক্তারা আÍা বলেছেন, ঐ একই কারণে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহালেও নানা টালবাহানা করা হচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা উল্লেখ করেন, মহাজোট সরকারের সর্বস্তরের নেতা-কর্মীদের লাগামহীন দুর্নীতি, বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, গুম, খুনের ঘটনায় বাংলাদেশ আজ আন্তর্জাতিকভাবেও একঘরে হয়ে পড়েছে। গণতন্ত্র বিপন্ন। সাংবাদিকরাও স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হচ্ছেন না মামলা-হামলার হুমকির পরিপ্রেক্ষিতে।

যুক্তরাষ্ট্র বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে জ্যাকসন হাইটস প্লাজায়। প্রায় একইস্থানে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি ও বিএনপির অপর গ্র“পের বিক্ষোভ-মানববন্ধন হয় আকতার হোসেন বাদলের নেতুত্বে। ৫ শ’ গজ দূরে পালকি পার্টি সেন্টারের সামনে আরেকটি মানববন্ধন হয় মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে। এর ৫০ গজ দূরে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয় নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি সেলিম রেজার নেতৃত্বে। শেষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরাফত হোসেন বাবু। উল্লেখ্য, যুক্তরাক্ত বিএনপির নেতৃত্ব নিয়ে গত এক বছর ধরেই গ্র“পিং চলছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে ৪ ভাগে বিভক্ত এ সংগঠনের নেতাকর্মীরা। এরই বহি:প্রকাশ ঘটলো ২৭ জানুয়ারি সর্বশেষ কর্মসূচিতেও। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের সংবাদেই ক্ষেপে উঠেন নেতা-কর্মীরা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে আব্দুল লতিফ সম্রাট বলেছেন, ‘১/১১তে গঠিত সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন রচনা করেছিলাম, আবার সময় এসেছে বর্তমানের স্বৈরাচারি সরকারকে হঠাতে একই ধরনের আন্দোলন রচনার।’ এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ। অপর সমাবেশের সভাপতি বিএনপি নেতা আকতার হোসেন বাদল বলেন, ‘যুক্তরাষ্ট্র বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মধ্যে কোন বিভক্তি নেই। বিভক্তির মদদ তারাই দিচ্ছেন যারা ১/১১ পরবর্তী সময়ে মইন-ফখরুদ্দিনের লেজুড়বৃত্তি করেছেন। এদের বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নয়া কমিটি হলেই সব ল্যাঠা চুকে যাবে।’ এ সমাবেশ পরিচালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন। অঙ্গরাজ্য বিএনপির সমাবেশে মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সামনের নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ আবারো জয়ী হয়ে বাংলাদেশে বাকশালী শাসন কায়েম করতে চায়। কিন্তু শহীদ জিয়ার আদর্শের প্রবাসীরা কখনোই তা হতে দেবে না।’ এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ