Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: May 10, 2017 | 9:45 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে মানববন্ধন করলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। ৮ মে সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে যুক্তরাষ্ট্র বিএনপির এ কর্মসূচি থেকে ‘আসলাম চৌধুরীকে নি:শর্ত মুক্তি প্রদানের জন্যে সরকারের প্রতি দাবি’ জানানো হয়। অন্যথায় এই প্রবাস থেকে দুর্বার আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে বৃহত্তর নোয়াখালী বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। দেশ বিরোধী ষড়যন্ত্রের মামলায় আসলাম চৌধুরীকে বছরখানেক আগে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘আসলাম চৌধুরীসহ বিএনপির সকল নেতা-কর্মীকে মুক্তি এবং দায়ের করা সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারের পরই কেবলমাত্র নির্বাচনের পথ সুগম হতে পারে। অন্যথায় জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারটি অনিশ্চিত থেকে যাবে।’ ‘লন্ডনে চিকিৎসাধীন বিএনপি নেতা তারেক রহমানের নামে সরকার যেসব বিষোদগার করছে, গ্রেফতারী পরোয়ানা জারির সংবাদ প্রকাশ করে বিশ্ববাসীর কাছে সরকার নিজেই নিজেকে প্রশ্নের সম্মুখীন করছে। আশা করছি, সরকারের শুভবুদ্ধিও উদয় হবে এবং তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র থেকে সরকার সরে দাড়াবে’-উল্লেখ করেন অধ্যাপক দেলোয়ার।

সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল হুমকি দিয়ে বলেন, ‘আসলাম চৌধুরীকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যেতে পারে না। প্রয়োজনে আমরা জাতিসংঘ ও হোয়াইট হাউজে মানববন্ধন করবো।’
যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, ‘বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। ঐক্যের এই ধারাকে এগিয়ে নিয়ে সামনের নির্বাচনে বিএনপিকে অবশ্যই জয়ী করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই সরকারের দমন-পীড়নের জবাব দিতে হবে।’

আরো বক্তব্য রাখেন আবুল বাশার, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মাজহারুল ইসলাম জনি, আবু সুফিয়ান, জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ। বক্তারা সরকারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের অভিযোগও করেন। এ ব্যাপারে তারা আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV