বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে বর্তমান সরকারের প্রতিটি অপকর্মের বিচার করা হবে
এনাঃ নাটোরের উপজেলা চেয়ারম্যান, সিরাজগঞ্জে গাড়িচাপায় বিএনপির ৫ নেতাকে হত্যা এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ প্রদানের প্রতিবাদে ১৩ অক্টোবর রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির এক সমাবেশে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি জ্বালাময়ী বক্তব্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
তারা বলেন, ১/১১ পরবর্তি জরুরী সরকারের ষড়যন্ত্রের ফসল বর্তমান সরকারের প্রতিটি অপকর্মের বিচার করা হবে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান নেতৃবৃন্দ। তারা বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে নিত্য নতুন মামলার সমালোচনা করেন। বিএনপির সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং আলোচনায় আরো অংশ নেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, এ টি এম আলম, দফতর সম্পাদক আব্দুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ, বিএনপি নেতা শাহ আলম ভূইয়া প্রমুখ। উল্লেখ্য যে, ২৪ ঘন্টার নোটিশে এ সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর আভাস বলে অভিহিত করেন বিরোধী দলীয় চীফ হুইপ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature