বিএমএএনএ নিউইয়র্ক চ্যাপ্টার স্বাস্থ্য মেলা : হার্ট অ্যাটাক হলে করণীয় সম্পর্কে পরামর্শ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষদের স্বাস্থ্য সচেতন করতে স্বাস্থ্য মেলার আয়োজন করেছে বিএমএএনএ’র নিউইয়র্ক চ্যাপ্টার। গত ২২ সেপ্টেম্বর রোববার জ্যামাইকার পিএস ১৩১-এ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলার সহযোগিতায় ছিল মেডিক্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ফিডলিস কেয়ার।
বিএমএএন নিউইয়র্ক চ্যাপ্টার-এর ইয়ং ফিজিশিয়ার সেক্রেটারী ডা. বর্ণালী হাসানের সার্বিক পরিচালনায় মেলায় অন্যান্যের মধ্যে সংগঠনিটির সেক্রটারী ডা. আতাউল ওসমানী সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা, মজিবর রহমান মজুমদার, ডা. মাসুদুর রহমান, ডা. মুনিবুর রহমান খান, ডা. আতাউল চৌধুরী (তুষার), বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ফোবানার কনভনর নার্গিস আহমেদ প্রমুখ।
মেলায় স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক আইডিয়া বিশেষ করে হার্ট অ্যাটাক হলে করণীয় সম্পর্কে জরুরী ভিত্তিতে কি করণীয় তার হাতে-কলমে দেখানো হয়। এছাড়াও মেলায় প্রেসার চেকআপ, ওজন মাপা সহ আনুসাঙ্গীক বিষয়ে ডাক্তারগণ বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন। মেলায় আরো ছিলো স্বাস্থ্য বিষয়ক স্টল। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে মেলায় অংশ নিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরামর্শ নেন। সবশেষে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবশেন করেন। ইউএনএ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity