Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীর মা ও ভাই-বোনদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 14, 2011 | 12:21 PM

ইউএসএনিউজ ডেস্ক: বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীর মা ও ভাই-বোনদের আজ সোমবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। তাদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) হাতে তুলে দেয় বিএসএফ।কুড়িগ্রামের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত বিজিবি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে গেলে ফেলানী চিৎকার শুরু করে। তখন বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ নিয়ে যায়।পরদিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে লাশ ফেরত দেয় বিএসএফ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের নূর ইসলাম নূরু পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বনগাইগাঁও টুনিয়াপাড়া বস্তিতে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় ফেলানীর বিয়ের অনুষ্ঠান ছিলো। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে নূরু তার স্ত্রী ও ছেলে মেয়েদের ভারত থেকে ফেরত আনার দাবি জানান।ভারত থেকে ফেরত আনা হয়েছে ফেলানীর মা জাহানারা খাতুন, বোন মালেকা (১৩), কাজলী (০৮) এবং ভাই আরফান (০৬), জানু মিয়া (১০) ও আক্কাসকে (০৩)।স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৮ এর ৪ ও ৫ নম্বর সাব পিলারের পাশের উত্তর অনন্তপুর নাগরাজ সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।এ সময় বিজিবি ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এবং ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মহেন্দ্র শিং উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV