Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিক্ষোভে ঢুকে পড়েছে লুটেরা বাহিনী : ফিলাডেলফিয়ায় লটুতরাজের ভিকটিম বাংলাদেশীরাও

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: June 3, 2020 | 6:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মিনিয়াপলিস সিটির গান্ধী মহল রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়ার ঘটনা সকলেই অবহিত হয়েছেন গণমাধ্যমে ঐ রেস্টুরেন্টের বাংলাদেশী মালিক রাহেল ইসলামের হৃদয়স্পর্শী বক্তব্য থেকে। তিনি রেস্টুরেন্ট পুড়ে ছাই হলেও আক্ষেপ কিংবা দু:খ প্রকাশ না করে আন্দোলনের সাফল্য কামনা করেছেন। একই পরিস্থিতির অবতারণা হয়েছে ফিলাডেলফিয়া সিটিতেও। রোববার এবং সোমবার দিন ও রাতে এই সিটির কয়েকশত ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের পর সমস্ত মালামাল লুট করা হয়েছে। এরমধ্যে এক বাংলাদেশীর দুটি স্বর্ণের দোকানসহ মোট ৩৫ দোকান লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

ফিলাডেলফিয়ার ৪০৮৯, লেনক্যাস্টার এভিনিউর এবং ১১৩ ওয়েস্ট সেলটন এভিনিউতে অবস্থিত ‘মমি জুয়েলার্স এ্যান্ড পারফিউম ইনক’ নামক প্রতিষ্ঠানদ্বয়ের মালিক কামরুল ইসলাম জানান, রোববার রাতে কার্ফিউ চলাকালে তালাবদ্ধ দোকান ভেঙ্গে সবকিছু লুটে নেয়া হয়েছে। দুই দোকানে কমপক্ষে ৬ লাখ ডলারের মালামাল ছিল বলে পুলিশে অভিযোগ করেছেন। দীর্ঘ ২৪ বছরের পুরনো দোকান দুটি ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। শুধু তাই নয়, নোয়াখালীর সেনবাগে টেকনিক্যাল ইন্সটিটিউট স্থাপন করেছেন এখানকার উপার্জিত অর্থেই। সবকিছুই হুমকির মুখে পড়লো।

মঙ্গলবার সকালে তিনি এ সংবাদদাতাকে জানান যে, সোমবার দিবাগত রাতে কার্ফিউ চলাকালে পুনরায় তার স্টোরসহ আশপাশের বহু স্টোর ভেঙ্গে লুটতরাজ হয়েছে। গভীর রাতে এ সংবাদ পেয়ে অকুস্থলে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু শতশত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকায় এবং লুটেরা কর্তৃক আক্রান্ত হবার শংকায় তিনি সেদিকে পা বাড়াননি। কামরুল জানালেন, আমি বিস্ময়ে হতবাক যে, কার্ফিউ চলছে, অথচ পুলিশ কিংবা ন্যাশনাল গার্ডের একটি গাড়ি অথবা টহল পুলিশ দেখিনি। গাড়িতে লুটতরাজকারিরা ঘোরাফেরা করছিল।

সেখানকার আপার ডারবি টাউনশিপের কাউন্সিলম্যান শেখ সিদ্দিক এ সংবাদদাতাকে জানান, কার্ফিউ চলাকালে সিটির বড় বড় কয়েকটি চেইনস্টোরসহ কয়েকশত দোকান পাটে ভাংচুর ও লুটতরাজ হয়েছে। আমরা সবগুলো পরিদর্শন করেছি। ক্ষতিপূরণ আদায়ের কৌশল উদ্ভাবনের জন্যে শীঘ্রই সিটি অব ফিলাডেলফিয়া এবং আপার ডারবি টাউনশিপের যৌথ সভা হবে। শেখ সিদ্দিক জানান, সিটিতে কার্ফিউ অনির্দিষ্টকালের জন্যে বহাল থাকবে। থমথমে ভাব বিরাজ করছে। করোনা তান্ডকে বন্দি মানুষেরা আন্দোলনের আড়ালে লুটতরাজে লিপ্ত দুর্বৃত্তদের আচরণে ব্যথিত এবং ক্ষুব্ধ।

এদিকে, সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির মিডটাউনে মেসি এবং নাইকি স্টোর লুট করা হয়। মেডিসন এভিনিউতে বেশ কটি মূল্যবান পণ্য-সামগ্রির স্টোর লুটের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কস, ব্রæকলীনেও ঘটেছে সোমবার রাতে। আগেরদিনও ম্যানহাটান ও ব্রæকলীনে বড় বড় কয়েকটি স্টোর লুট করা হয়েছে। নিউইয়র্কের বাফেলোতেও লুটতরাজ হয়েছে ব্যাপকভাবে। ওয়াশিংটন মেট্র এলাকা, লাসভেগাসে গুলিবর্ষণের মধ্যদিয়ে আতংক সৃষ্টির পর দোকানপাটে অগ্নি সংযোগ, ভাংচুর এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। লুটের আতংকে অনেক সিটির ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি সশস্ত্র প্রহরা বসানো হয়েছে মালিকের পক্ষ থেকে। করোনায় লকডাউনে ক্ষতিগ্রস্তরা লুটেরা আতংকে আরো বেশী লোকসানের সম্মুখীন বলে জানা গেছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV