Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে সাজ সাজ রব,৪ দিনে ৬৯টি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: December 10, 2010 | 11:58 PM

 এনা : বিজয় দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে সমগ্র আমেরিকায়। ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, বস্টন, ভার্জিনিয়া, আটলান্টা, ডেট্রয়েট, ফোরিডার ওয়েস্ট পামবীচ, ওরল্যান্ডো, টেক্সাসের হিউস্টন ও ডালাস, শিকাগো, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস, আরিজোনার ফিনিক্স প্রভৃতি স্থানে ৬৯টি অনুষ্ঠান হবে। নিউজার্সীর প্যাটারসন, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটি হলের সামনে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা। লসএঞ্জেলেস সিটিতে লিটল বাংলাদেশে বর্ণাড্য আয়োজনে বিজয় উৎসব হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক দল, জাসাস, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, স্বাধীনতা চেতনামঞ্চ, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি প্রভৃতি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারেও বিজয়ের অনুষ্ঠান হবে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং ওয়াশিংট ডিসিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু মিলনায়তনে বিজয় দিবস উপলে পৃথক কর্মসূচির প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, একাত্তরের ঘাতকদের বিচার শুরু হওয়ায় এবার বিজয়ের অনুষ্ঠানে ভিন্ন আমেজ পরিলতি হচ্ছে এবং প্রবাসী বাঙালিদের মধ্যে জাগরণ এসেছে। ঘাতকদের বিচার দ্রুত সম্পন্নের আহবান উচ্চারিত হচ্ছে প্রতিটি অনুষ্ঠান থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV