Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বিজ্ঞানে নারী কেন পিছিয়ে?

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: March 7, 2013 | 11:24 PM

খণ্ডকালীন গবেষণার ব্যবস্থা বিজ্ঞানে নারী-পুরুষের ব্যবধান কমিয়ে দিতে পারে।বিজ্ঞান গবেষণায় নারীর উপস্থিতি বরাবরই পুরুষের তুলনায় কম। যুক্তরাষ্ট্রে বিজ্ঞানের অধ্যাপকদের মধ্যে মাত্র ২১ শতাংশ নারী। দেশটিতে মোট শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই নারী হলেও বিজ্ঞান বিষয়ে গবেষণা ও শিক্ষকতায় নারী-পুরুষ বৈষম্য প্রকট। বিজ্ঞান গবেষণায় নারী-পুরুষের তুলনামূলক অংশগ্রহণ নিয়ে নেচার সাময়িকীতে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনের ভিত্তিতে নারীর পিছিয়ে পড়ার বিভিন্ন কারণ চিহ্নিত করা হয়েছে: ১. আকস্মিক ঝরে পড়া: ভালো ফল ও উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অর্জন সত্ত্বেও নারী সন্তান ধারণ ও সংসারিক দায়িত্ব প্রভৃতি কারণে বিজ্ঞান গবেষণা থেকে ঝরে পড়ে। প্রথম দিকে গবেষণা অব্যাহত রাখতে মনস্থির করেও জীবনের দাবির কাছে হার মানতে হয় নারী বিজ্ঞানীদের। খণ্ডকালীন গবেষণার ব্যবস্থা বিজ্ঞানে নারী-পুরুষের ব্যবধান কমিয়ে দিতে পারে। ২. ভিন্ন কাজের সুযোগ: গবেষণা ছেড়ে দিয়ে ভিন্ন প্রতিষ্ঠানে ভালো চাকরির সুযোগ অনেক নারী গ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় শিল্প-গবেষণা প্রতিষ্ঠানে নারীর উপস্থিতির হার বেশি। ৩. পক্ষপাতিত্ব: বিজ্ঞান গবেষণায় নারীর তুলনায় পুরুষকে প্রাধান্য দেওয়া হয়। ৩৪টি দেশে গবেষণা চালিয়ে দেখা যায়, ৭০ শতাংশ মানুষ পুরুষ বিজ্ঞানীদের বেশি গুরুত্ব দেন। এ ছাড়া একটি দেশের সংস্কৃতিও সেখানকার নারীদের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  ৪. কোটা সহায়ক নয়: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সংরক্ষিত সুযোগের (কোটা) মাধ্যমে বিজ্ঞান গবেষণায় নারী-পুরুষ ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু একটি গবেষণায় দেখা যায়, নারী গবেষকদের উপস্থিতি বাড়াতে কোটা-ব্যবস্থা তেমন কার্যকর নয়। ৫. কয়েকটি পদক্ষেপে সাফল্য: ইউরোপে নারী গবেষকদের সুবিধাজনক সময় ও পারিবারিক উপলক্ষে ছুটির সুযোগ দিয়ে তাঁদের উপস্থিতি বাড়ানো সম্ভব হয়েছে। সেখানে ২০০৭ সালের পর থেকে বিজ্ঞান বিষয়ের ২৬০ জন নতুন অধ্যাপক পাওয়া গেছে। লাইভসায়েন্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV