বিতর্কিত চলচ্চিত্রের ভিডিও ক্লিপ সরাবে না ইউটিউব
ডেস্ক: গুগল ইনকর্পোরেশনের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামকে অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর ভিডিও ক্লিপটি এখনও সরিয়ে ফেলা হয়নি। শুধু মিসর ও লিবিয়ায় ১৪ মিনিটের ওই মুভি ট্রেইলারটি দেখা যাবে না। দেশ দুটিতে বিক্ষোভের কারণে সেখানে এটি ব্লক করার সিদ্ধান্ত নেয় গুগল কর্তৃপক্ষ। এদিকে বিতর্কিত ভিডিও ক্লিপিংটি সরিয়ে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি। গুগলের পক্ষ থেকে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্রের ভিডিও ক্লিপটি পোস্টের মাধ্যমে ইউটিউবের নীতি-লঙ্ঘন করা হয়নি। আর সে কারণে তা সরিয়ে ফেলার কোন যুক্তি নেই। তবে মিসর ও লিবিয়ায় উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে এটি বন্ধ থাকবে। ওই বিবৃতিতে লিবিয়ার মার্কিন কনস্যুলেট অফিসে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গতকাল মিসরের কায়রো ও লিবিয়ার বেনগাজি রীতিমতো উত্তাল রণক্ষেত্রে পরিণত হয়। লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন কনস্যুলেট অফিসে হামলায় সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও তিন দূতাবাস কর্মী নিহত হন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests