Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ২৪ ঘন্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: February 28, 2019 | 9:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা: বিদেশস্থ বাংলাদেশ কূটনৈতিক মিশনসমূহে প্রতিদিন ২৪ ঘন্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বাংলাদেশ মিশনসমূহের প্রধানদের লেখা এক পত্রে পররাষ্ট্রমন্ত্রী অনতিবিলম্বে সার্বক্ষনিক কনস্যুলার সেবা লাইন চালুর এ নির্দেশনা প্রদান করেন।

প্রবাসীদের কনস্যুলার ও অন্যান্য সেবার মান উন্নত করতে মিশনসমূহকে উদ্যোগী হতে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবা কক্ষের আমুল পরিবর্তনের মাধ্যমে একে পূর্বের চেয়ে সেবাবান্ধব করার পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিটেন্স যেমন বাড়বে, তেমনি বিনিয়োগও বাড়তে পারে।’ এসব ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সোহর্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা প্রদানের ওপর। তাছাড়া পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ গ্রহণেরও তাগীদ দেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV