Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিনম্র শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: December 15, 2017 | 7:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পলাতক বুদ্ধিজীবীদের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্ত মঈনউদ্দিন ও আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফিরিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার উদাত্ত আহবানে যুক্তরাষ্ট্রে পালিত হলো ‘শহীদ বুদ্ধিজীবী দিবস।’ ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চত্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা ঘটে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকার এ অনুষ্ঠানের বক্তব্য উপস্থাপন করেন জোটের আহবায়ক মিথুন আহমেদ। বাংলাদেশের সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহম্মেদ প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধে জাতির মেধাবী সন্তানদের আত্মদানের কথা তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে এবং জাতিকে মেধাশুন্য করার হীন কাজে যারা সহযোগীতা করেছিল তাদেরও বিচার করতে হবে ।’ মিনহাজ আহমেদ সাম্মুর সঞ্চালনায় পরে অনুষ্ঠান স্থল থেকে প্রদীপ হাতে সকলে জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV