বিনম্র শ্রদ্ধায় শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ নির্মূল কমিটি নিউইয়র্কের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনা মহামারিতে সীমিত পরিসরে ৩রা এপ্রিল শহীদ জননী জাহানারা ইমামের ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বিনম্র শ্রদ্ধায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের নেতৃবৃন্দ স্মরণ করেন কথা সাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদ জননী জাহানারা ইমামকে।
৩রা এপ্রিল রবিবার দুপুর ৩টায় টেলি কনফারেন্সে-এর মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখতে শহীদ জননীর অবদান সব সময় নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। নেতৃবৃন্দরা নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত সকল বাংলাদেশীদের আত্মার শান্তি কামনা করেন এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। সংগঠনের সহ সভাপতি নাজনিন সিমন এবং সাধারণ সম্পাদক স্বীকৃত বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর সুস্থ হয়ে উঠায় সবাই সন্তোষ প্রকাশ করেন।
সভায় বক্তারা আরও বলেন করোনা মহামারিতে বাংলাদেশের জনগণ যখন ঘরবন্ধি, সেই সুযোগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্থান পন্থি জামায়াতে ইসলামি বাংলাদেশে নতুন নামে রাজনৈতিক দল গঠন করে আত্মপ্রকাশ করার অপচেষ্টা চালাচ্ছে। এই রাজাকার, আলবদর ও আলশামসের দল এবং তাদের বংশধরেরা মনে করছে বাংলাদেশের মানুষ এখন মহামারি নিয়ে চিন্তিত, তারা প্রতিবাদ করবেনা, তাদের বিরুদ্ধে মিটিং মিছিল করবে না। কিন্তু একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার প্রবাসে এবং দেশে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জামায়তের ইসলামির যে কোন ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদা প্রস্তুত। নেতৃবৃন্দরা বলেন যে মাটিতে ৩০ লক্ষ বুকের রক্ত মিশে আছে, যে মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় শহীদ জননী আমরন সংগ্রাম করে গেছেন, সে মাটিতে জামায়তের ইসলামি যে নামেই বা যে ভাবেই আসুক না কেন, তাদের বিতাড়িত করা হবে। নেতৃবৃন্দ সবাইকে সোশ্যাল মিডিয়াও জামায়তের ইসলামির ষড়যন্ত্রের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
সভায় ঢাকায় কেন্দ্রীয় কমিটিকে ত্রাণ কার্যে আর্থিক সহযোগিতা এবং নিউইয়র্কেও বাঙালীদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টেলি কনফারেন্স-এর মাধ্যমে নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের এই সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ড. নুরুন নবী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে শফী চৌধুরী হারুন, সাংবাদিক কৌশিক আহমেদ, শীতাংশু গুহ ও নিনি ওয়াহেদ, সহসাধারন সম্পাদক শুভ রায়, সহসাধারন সম্পাদক আহনাফ আলম, দপ্তর সম্পাদক রুপা খানম, সাংস্কৃতিক সম্পাদক সেমন্তী ওয়াহেদ, জেবু চৌধুরী, আলপনা গুহ প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests