Sunday, 25 October 2026 |
শিরোনাম
হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
সব ক্যাটাগরি

বিনা অনুমতিতে একে অপরের মোবাইল ব্যবহার গোয়েন্দাগিরি : স্বামী-স্ত্রীর একে অপরের মোবাইলে গোয়েন্দাগিরির শাস্তি এক বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: March 31, 2018 | 9:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আরবে স্বামী-স্ত্রীর একে অপরের মোবাইলে গোয়েন্দাগিরির শাস্তি এক বছরের জেল। সন্দেহ প্রবণতা থেকে অনেক দম্পতিই একে অপরের মোবাইলে গোপন নজর রাখার চেষ্টা করেন কিংবা বিনা অনুমতিতেই একে অপরের মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। বিষয়টিকে এবার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সৌদি আরব। কোনো স্বামী স্ত্রী বিনা অনুমতিতে একে অপরের গোপন কোড খোলা বা ঘাঁটাঘাঁটির অপরাধ প্রমাণিত হলে এক বছরের কারাবরণের শাস্তি ও ৫ শ’ রিয়াল জরিমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের আইন উপদেষ্টা আব্দুল আজিজ বাতেল। খবর: আল আরাবিয়া

শুধু স্মার্ট ফোন নয় কম্পিউটার কিংবা ক্যামরার মাধ্যমে গোয়েন্দাগিরিও একই শাস্তির প্রযোজ্য হবে। তবে এ আইন বাবা মার পক্ষ থেকে সন্তানের ওপর নজরদারির ফলে প্রযোজ্য হবে না। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য।

আল আরাবিয়াকে আব্দুল আজিজ বাতেল বলেন, এতে স্বামী স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা ও প্রাইভেসি নষ্ট হয়। বিনা অনুমতিতে একে অপরের মোবাইল ব্যবহার গোয়েন্দাগিরির আওতায় পড়বে। আইনগতভাবে একে নিষিদ্ধ করা হয়েছে। এ অপরাধে বিচারক উপযুক্ত শাস্তি দিতে পারবেন।

আব্দুল আজিজ বলেন, গোয়েন্দাগিরির শাস্তি হিসেবে প্রাপ্ত জরিমানা জাতীয় ভাণ্ডারে জমা করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ