বিন লাদেনের ছবি ভূয়া : পাকিস্তানী টিভি
ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনে সোমবার প্রচারিত ওসামা বিন লাদেনের লাশের ছবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। টিভিতে ইতোপূর্বে প্রচারিত ছবি ভূয়া বলে টিভির খবরে উল্লেখ করা হয়েছে। এর আগে, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনে ওসামা বিন লাদেনের রক্তমাখা মুখের ছবি দেখানো হয়। তবে ছবিটি লাদেনের কিনা সে বিষয়ে তখন নিশ্চিত করে কিছু বলা হয়নি।

পাকিস্তানের জিও টেলিভিশনের ইসলামাবাদ ব্যুরো চীফ রানা জাভেদ বলেন, টেলিভিশনে প্রচারিত ছবিটি ভূয়া। ২০০৯ সালে ইন্টারনেটে একই ছবি প্রকাশ করা হয়েছিল। তিনি বলেন, ছবিটি আসলে কার তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এটা ভূয়া এবং আমরা ছবিটি প্রত্যাহার করে নিয়েছি। অন্যান্য চ্যানেলেও লাদেনের মুখের ছবি দেখানো হয়েছিল। তার মুখে ঘন কালো দাঁড়ি দেখা গেছে। তবে তার জীবদ্দশায় প্রকাশিত বেশির ভাগ ভিডিও ফুটেজে সাদা ও ধূসর রঙের দাঁড়ি ছিল। তার কপালে রক্তের দাগ ছিল। তার ডান চোখ বন্ধ ছিল। তবে তার বাম চোখের সাদা অংশ বেরিয়ে ছিল। তার চুল উস্কোখুস্ক ছিল এবং মুখ সামান্য খোলা ছিল। তার দাঁত দেখা যাচ্ছিল। অ্যাবোটাবাদে একটি কম্পাউন্ডে রাতে আগুন জ্বলার ফুটেজও টেলিভিশনে দেখানো হয়। পাশাপাশি একটি ভবনে পাকিস্তানী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রহরা দেয়ার ছবিও টিভিতে প্রদর্শন করা হয়। এ ভবনেই লাদেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রায় ৫০ কি.মি. উত্তর-পশ্চিমে অ্যাবোটাবাদের উপকন্ঠে বিলাল এলাকায় এ কম্পাউন্ড অবস্থিত। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি রোববার রাতে প্রথমে আকাশে হেলিকপ্টার চক্কর দেয়ার শব্দ শুনতে পান। এরপর তিনি ব্যাপক যুদ্ধের শব্দ শোনেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, লোকজন তখন ঘুমাচ্ছিল। আমি আকাশে হেলিকপ্টার ওড়ার শব্দ শুনতে পাই। হেলিকপ্টারের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায় এবং আমি ভয়াবহ বন্দুক যুদ্ধের শব্দ শুনি। বন্দুক যুদ্ধ বেশ কিছুক্ষণ ধরে চলে। এরপর আমি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনি। লোকজন ঘুম থেকে জেগে উঠেন এবং বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তিনি বলেন, আমরা অ্যাম্বুলেন্সের সাইরেন ও নিরাপত্তা সদস্যদের চিৎকার শুনতে পাই। আমরা একটি স্থানে আগুন জ্বলার দৃশ্য দেখি। সবাই খুব আতংকিত ছিল। আমিও ভয় পাচ্ছিলাম। পরে আজ টিভির খবরে শুনি ওসামা মারা গেছেন। আমি আমার সন্তানকে আজ স্কুলে যেতে দেইনি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং আমাদেরকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes