Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতীয়দলের ক্রিকেটার মোহাম্মদ শরিফের বিপিএল অব ইউ.এস.এ তে যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: May 7, 2023 | 4:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইর্য়কে বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউ.এস.এ (বি.পি.এল) -তে অফিসিয়ালী যোগদান করেছেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয়দলের খেলোয়াড় মোহাম্মদ শরিফ। গত ২৮ এপ্রিল রোববার নিউইর্য়কের কুইন্সের একটি হলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেন বি.পি.এল অব ইউ.এস.এর প্রেসিডেন্ট মোহাম্মদ জাসেম।

বিপিএল অব ইউ.এস.এর সাবেক প্রেসিডেন্ট সুমন খান ধন্যবাদ জানিয়ে বলেন- ক্রিকেটার মোহাম্মদ শরিফ যুক্ত হওয়াতে বিপিএল এর টীম শক্তিশালী হয়েছে। আরোও বিশাল ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হলো। তিনি মোহাম্মদ শরিফের খেলোয়াড়ী জীবনের সাফল্যের কথা সবার কাছে তুলে ধরেন।

ক্রিকেটার মোহাম্মদ শরিফ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন – খেলোয়াড়ী জীবনে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বি.পি.এল অব ইউ.এস.এর জন্য কাজ করতে চান। তাছাড়া তরুণ যুবা, যাদের ক্রিকেটের প্রতি আগ্রহ আছে, তাদেরকে নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে চান। পাশাপাশি বিপিএল অব ইউ.এস.এ অংশগ্রহন করা সকল দলের যদি তাদের খেলোয়াড়দেরকে ট্রেনিং দিতে চান তাহলে বি.পি.এল অব ইউ.এস.এর হয়ে কাজ করবে ক্রিকেটার মোহাম্মদ শরিফ।

উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক এই ক্রিকেটার ২০০১ থেকে ২০০২ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে মূলত অল-রাউন্ডার হিসেবে অংশগ্রহণ করেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ঢাকা বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বরিশাল বিভাগ ও রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদ শরীফ পাশাপাশি ক্রিকেট কোচিং নিয়েও কাজ করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানভীর ভূঁইয়া, আসাদ সুমন, হাসান, রিমেল, আপেল, তপু, টিটু, রাফী সহ আরো অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ