Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতির বৈশাখী আনন্দ উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: April 20, 2011 | 11:04 AM

 

নিউইয়র্কঃ আনন্দ উৎসবে উদযাপন করলো বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক। এই উপলক্ষে ব্রুকলীনের ২৮ ইষ্ট ৯ স্টিটে আয়োজন করা হয় বৈশাখী আনন্দ উৎসব। অনুষ্ঠানে শুধু পান্তা-ইলিশ নয় হরেক রকমের ভর্তা, ভাজি, মাছ-মাংস, ডাল, কচুরলতি, চিংড়ি মাছ ভুনা, বিরানী, মুরগীর রোষ্ট, ফিন্নি, মিষ্টি, বিভিন্ন রকমের পিঠা, ঐতিহ্যবাহী কুমিল্লার ৩০ রকমের পিঠার উপর চলে পিঠা উৎসব।

 

 

রকমারী পিঠা প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার প্রদান করা হয়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের দিয়ে সাজানো হয়েছিল সংবাদ বুলেটিন, গান, কবিতা ও যেমন খুশি তেমন সাজ এবং সবশেষে প্রবাসী শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ”এসো হে বৈশাখ”। বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর কুমিল্লাবাসী সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী ও সম্মানিত অতিথিবৃন্দ। অতিথিরা এসেছিল বৈশাখী পোষাকে। বিশেষকরে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি জনাব এমদাদুল হক কামাল নিজ উদ্যেগে কমিটির সকল সদস্য ও সদস্যাকে লালপাড়ের সাদা শাড়ি ও সাদা পাঞ্জাবী নববর্ষে উপহার দেন। বাংলাদেশের চিত্রায়ীত বিভিন্ন নকশীকাঁথা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। আল্পনা ও চিত্রাংকনে রূপা, আতসী, নাফি, নকশীকাঁথার সার্বিক পরিকল্পনায় মিসেস রেহানা হক (রানু)। আমাদের সাহিত্য সংস্কৃতি বাংলা নববর্ষ জুড়ে আছে বিশাল সম্ভার। একটা নতুন সকাল, কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ আর স্বপ্নীল সৃষ্টি, এই নিয়ে শুরু হোক শুভ নববর্ষ ১৪১৮। বৈশাখী উৎসবের প্রধান আয়োজক ফাষ্ট লেডী আমাদের সবার পরিচিত রেহানা হক (রানু) তাঁর সাথী ও সহকর্মীবৃন্দ ফিতা কেটে বৈশাখী আনন্দ উৎসব উদ্ধোধন করেন। বিশেষ সংবাদ বুলেটিন পাঠ করে করেন নাবিলা, বিশেষ রিপোর্ট পেশ করেন টিটলী, বিশেষ আবহাওয়ার রিপোর্ট পেশ করেন মরিন কবির ভাষায়- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সেনাবাহিনী আমাদের দেশের অতন্দ্র প্রহরী। যেমন খুশি তেমন সেজে ছিল দু’জন সেনা অফিসার অভি ও রায়হান।

 

 

বাংলাদেশের কৃষক সেজে সবার মন কেড়ে নিয়েছে কৃষক নিশান। খাবার পূবে আমন্ত্রিত অতিথিদেরকে পরিচয় করিয়ে দেয়া হলো হাসান জামিল, সাত্তার ও মিসেস সাত্তার, এ্যাডভোকেট নয়ন বাঙ্গালী, মোঃ বশির মিয়াজী–মিসেস মিয়াজী, মোঃ আলি আক্কাস (প্রতিষ্ঠাতা সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি), মোঃ শহিদুল হক (সাবেক সাংসদ), ডাঃ এনামুল হক–মিসেস হক (বিশিষ্ট সমাজসেবক), এটর্নী মইন চৌধুরী, হাজী খবীর উদ্দিন ভূইয়া সভাপতি কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা, সর্দার মোশারফ হোসেন (সভাপতি রূপসী চাঁদপুর), দবির উদ্দিন শামীম (সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ইউএসএ ইন্ক), সিরাজ উদ্দিন মোরশেদ (সাবেক নির্বাচন কমিশনার বৃহত্তর কুমিল্লা সমিতি), আনিসুর রহমান চৌধুরী সাবেক (সাবেক নির্বাচন কমিশনার বৃহত্তর কুমিল্লা সমিতি), হাজী নুরুল ইসলাম (প্রতিষ্ঠাতা কুমিল্লা সোসাইটি ইউএসএ ইন্ক) মোঃ মোস্তাক আহমেদ (সাবেক সহ–সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি), হাজী তোফায়েল ইসলাম (সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সমিতি ইউএসএ ইনক), হাজী আবু তাহের ভূইয়া (সাবেক সভাপতি কুমিল্লা সোসাইটি নর্থ ইন্ক), মোঃ মনির হোসেন (বনভোজন কমিটির আহ্বায়ক), বিজয় কৃষ্ণ সাহা, ডাঃ আলি আহমদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, ইয়ার আহমেদ, আব্দুর রব (সভাপতি চান্দিনা সোসাইটি), জাকির মজুমদার, রিকি সিং, রানাল সিং সহ আরো অনেকে। 

 

 

যাঁদের বিশেষ সহযোগীতায় অনুষ্ঠান সফল ও স্বার্থক হলো- এমদাদুল হক কামাল, মিসেস কামাল, ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মিসেস পাটোয়ারী, সিরাজুল ইসলাম খান, মিসেস খান, হাজী খবীর উদ্দিন ভূইয়া, মিসেস ভূইয়া, মিয়া মোঃ দুলাল, মাওলানা ওলি উল্যাহ আতিক, মোঃ মনির হোসেন, মিসেস হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম সরকার, মিসেস সরকার, মোঃ ইউনুস সরকার, মিসেস সরকার, কামাল উদ্দিন, পারভীন আক্তার চৌধুরী, তাসলিমা আক্তার, মোঃ আনায়ারুল ইসলাম, মিসেস ইসলাম, হাজী ইউসুফ আলি, মিসেস আলি, মোঃ শাহজাহান সিরাজী, মিসেস সিরাজী, মোঃ ইসমাইল মিয়া, মিসেস ইসমাইল, সরদার মোশারফ হোসেন, আবুল খায়ের আকন্দ, মিসেস আকন্দ সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ বাকির। সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি এমদাদুল হক কামাল। প্রবাসী শিল্পী হাফিজুর রহমান, রেজাউল কমির কিরন, ইসরাত করিম এরিনাসহ আরো অনেক শিল্পীবৃন্দ এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ