বিপ্লব শেষ হয়ে যায় নি মিসরের:বেতন বাড়ানোর আন্দোলনে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা
ইউএসএনিউজ ডেস্ক: বিপ্লব শেষ হয়ে যায় নি মিসরের।নতুন সেনা শাসকরা প্রথম দিনেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ পুলিশ থেকে শুরু করে দেশের সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নেমে পড়েছেন বেতন বাড়ানোর আন্দোলনে৷ যে তাহরির স্কোয়্যার গত শুক্রবার পর্যন্ত মোবারক বিরোধীদের দখলে ছিল, সেখানেই মিছিল করেছে পুলিশের কর্মচারীরা৷ তাদের হাজার কন্ঠের শ্লোগান ছিল, আমরাও তোমাদের মত সাধারণ মানুষ৷ আমরা বেশি বেতন চাই৷ পুলিশরা জানিয়েছে, মোবারক বিরোধী গণ আন্দোলনের শুরুতে তারা যে বিক্ষোভকারীদের ওপর দমননীতি চালিয়েছিল, তা স্বেচ্ছায় ছিল না৷ চাপ সৃষ্টি করা হয়েছিল তাদের ওপর৷ মোবারক সরকার বাধ্য করেছিল তাদের জনতার বিরুদ্ধে যেতে৷টেলিভিশনে জাতির উদ্দেশে আবেদন রেখেছে মিসরের সেনাবাহিনী৷ বলেছে, সকলকে কাজে ফিরে যেতে হবে৷ এখন আপৎকালীন সময়, নিজেদের মধ্যে বিতন্ডা করলে তাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে৷ কায়রোর তরফে ইউরোপের প্রধান দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি আর ইংল্যন্ডের কাছে অনুরোধ গেছে মোবারক আর তাঁর সাঙ্গোপাঙ্গোদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার জন্য৷ বিষয়টি খতিয়ে দেখছে ইউরোপীয় ইউনিয়ন৷ মিসরের মধ্যে বহু বিষয়ই এখন প্রশ্নচিহ্নের মুখে৷ সেখানে সবকিছু সমাধানের আগে যার দিকে তাকাতে হবে তা হল দেশের বাঁকা পথে চলে যাওয়া অর্থনীতি৷ সেটাই সেনা সরকারের সামনে আগামী নির্বাচনের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes