Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিবিসির লাঞ্চটাইম নিউজ বুলেটিনে আবহাওয়ার খবর পড়লেন প্রিন্স চার্লস

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: May 11, 2012 | 9:31 PM

ডেস্ক:বিবিসির লাঞ্চটাইম নিউজ বুলেটিনের শেষ পর্যায়। এবার আবহাওয়ার খবর শুরু হলো_ ‘আজ বিকেলে স্কটল্যান্ডের বেশিরভাগ এলাকাজুড়ে ঠাণ্ডা ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। বয়ে যাবে বাতাস।’ আরে এ কে আবহাওয়ার খবর পড়ছেন। দর্শক দেখলেন, আবহাওয়ার খবর ঠিক আছে, তবে যিনি পড়ছেন তিনি সচরাচর কোনো আবহাওয়ার পূর্বাভাসদাতা নন। তিনি যে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। গত বৃহস্পতিবার বিবিসি টেলিভিশনে প্রচারিত আবহাওয়াবিষয়ক অনুষ্ঠানে প্রিন্স চার্লস এভাবেই হয়ে যান আবহাওয়ার পূর্বাভাসদাতা। সঙ্গে ছিলেন স্ত্রী ক্যামিলা পার্কার। খবর বিবিসি ও ডেইলি মেইল অনলাইনের।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বেশ আগ্রহ রয়েছে প্রিন্স চার্লসের। জলবায়ু পরিবর্তন নিয়ে ‘হারমনি’ নামের একটি তথ্যচিত্রেও কণ্ঠ দিয়েছেন তিনি। গত মাসে লন্ডনে এর প্রথম প্রদর্শনী হয়। আবহাওয়া নিয়ে আর এমন নেপথ্য ভূমিকায় থেমে থাকলেন না প্রিন্স চার্লস। বৃহস্পতিবার বিবিসি টেলিভিশনের স্টুডিওতে সরাসরি হাজির হয়ে পেশাদার পূর্বাভাসদাতার মতো পড়লেন আবহাওয়ার খবর। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডে বেড়াতে গিয়ে এ ঘটনার জন্ম দেন চার্লস। দু’জনে একসঙ্গে হাজির হন বিবিসির টেলিভিশন স্টুডিওতে। এ সময় ক্যামিলাও চার্লসের সঙ্গে আবহাওয়ার খবর পড়েন।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সময় পেশাদার ব্যক্তিরা যেভাবে মানচিত্র ব্যবহার করে তথ্য তুলে ধরেন, প্রিন্স চার্লসের মধ্যে সে ধরনের সপ্রতিভ আচরণ লক্ষ্য করা যায়। সঙ্গে নিজের জানা বাড়তি তথ্যও দেন তিনি। ক্যামিলার আবহাওয়ার খবর পড়া দেখে বিবিসির আবহাওয়াবিদ স্ট্যাভ ডানাওস মজা করে বলেন, তিনি নিজের চাকরি নিয়ে শঙ্কিত।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV