Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের পাশাপাশি উন্নত সেবা প্রদানের উদ্যোগ নিব : আমিরাতে নাগরিক সংবর্ধনায় পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: March 3, 2019 | 10:29 AM

লুৎফুর রহমান : প্রবাসীরাই দেশের সোনার ছেলে তাই বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করার পাশাপাশি উন্নত সেবা প্রদানে বর্তমান সরকারকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার তাই প্রবাসীদের লাশ দ্রুত বাংলাদেশে প্রেরণ করার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড়ো ফ্লাইট দ্রুত আমিরাতে পাঠাতে হবে। আমিরাতের ভিসা সমস্যা যত দূত সম্ভব সমাধান করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আওয়ামী পরিবার দুবাই ও উত্তর আমিরাত আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব বলেন বক্তারা।
শনিবার আরব আমিরাতের শারজাহে একটি পাঁচ তারকা হোটেলে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল আলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম উদ্দিন চৌধুরী ও হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান, বাংলাদেশ কন্সুল্যেট দুবাই ও উত্তর আমিরাতের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, প্রকৌশলী মনোয়ার হোসেন, জিল্লুর রহমান।

বক্তব্য রাখেন আমির হোসেন, আহমদ আলী জাহাঙ্গীর, নূরন্নবী রওশন, শাহজাহান মিয়াজি ও মহিউদ্দিন মহি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী এস এ মোর্শেদ, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, আবুল কাশেম,  এরশাদুল আলম হিরু, জাহাঙ্গীর আলম, কাছাউদ্দিন কাছা, রহমত আলী শোয়েব , মইনুল হোসেন মহিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয় মন্ত্রীকে। সংবর্ধনার জবাবে মন্ত্রী বলেন, আমি দেশে ফেরে আপনাদের এই ভালবাসার প্রতিদান দেব। বিমানবন্দরে আর হয়রানির শিকার হবেন না সেটা বাস্তব রূপে প্রমাণ করব। আপনাদের সকল দাবি বাস্তবায়ন না হলেও গুরুত্বপূর্ণ দাবিগুলো খুব দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নিব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV