Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বিমানের জানালায় কেন ছোট্ট ছিদ্র থাকে!

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: April 4, 2016 | 9:53 PM

বিমানের জানালায় কখনো কি লক্ষ্য করেছেন ছোট্ট একটি ছিদ্র! এমনটা চোখে পড়লে ঘাবড়ে যাবার কথা। কিন্তু না, বিশেষজ্ঞরা বলছেন এই ছিদ্রের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথমত, আপনার কাছে উদ্ভট লাগতে পারে বিষয়টি। যখন বিপুল উচ্চতায় এতগুলো মানুষকে নিয়ে আকাশে উড়ছে আজদাহা একটি বিমান, তখন তার জানালায় কেন ছোট্ট ছিদ্র! এ নিয়ে ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন কথা বলেছে টেক ইনসাইডারের সঙ্গে। তারা বলেছে, বিমানের ভিতরের ও বাইরের বাতাসের চাপে ভারসাম্য আনার জন্য ওই ছিদ্রগুলো রাখা হয়েছে। বিমান যখন অনেক উঁচুতে উঠে যায় তখন এর ভিতরের বাতাসের চাপের তুলনায় বাইরের বাতাসের চাপ অনেক কম থাকে। ভিতর ও বাইরের চাপের এই পার্থক্যের জন্য বিমানের জানালার ওপর বেশ বড় ধরণের চাপ পড়ে। তাই জানালায় তিনটি স্তরের গ্লাস বসানো হয়। সেখানে মধ্যম স্তরের গ্লাসের প্যান ও বাইরের স্তরের গ্লাস প্যানের মধ্যে বাতাসের চাপের খুব কম ব্যবধানই থাকে। আর ওই ছিদ্রটি থাকে মধ্যম স্তরের প্যানেই। এর মাধ্যমে বিমানের ভিতরের ও বাইরের বাতাসের চাপের ভারসাম্য রক্ষা হয়। জানালার বাইরের স্তরের গ্লাস প্যানে বাতাসের চাপ পড়ে। তখন কোন কারণে বাইরের স্তর যদি চাপে ভারসাম্য রক্ষায় ব্যর্থ হয় তাহলে মধ্যম স্তর নিরাপদ চাপ রক্ষায় কাজ করে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ