বিয়ে করে চমকে দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ

ডেস্ক: মার্ক জুকারবার্গ। এক নামেই সবাই তাকে চেনেন। তিনি চমক দেখাতে পছন্দ করেন। ফেসবুক প্রতিষ্ঠা করে সবাইকে যেমন চমকে দিয়েছেন। সারাবিশ্বকে তিনি এর মাধ্যমে এক সুতোয় গেঁথেছেন। তেমনি তার চেয়েও বড় চমক দেখালেন এবার। আর তা হলো- তিনি বিয়ে করেছেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তিনি বিয়ে করলেন প্রেমিকা প্রিসিলা চ্যান (২৭)কে। এ নিয়ে সারা বিশ্বের মিডিয়া সরগরম। প্রতিটি মিডিয়া এ খবরকে ফলাও করে প্রকাশ করেছে। করবে না-ই বা কেন! যার তার বিয়েতো নয়- ১৮০০ কোটি ডলারম্যানের বিয়ে। মাত্র ২৮ বছর বয়সে এত টাকার মুখ আর কে দেখেছে! তার বিয়ে নিয়ে মিডিয়া সরগরম হবে এটাই স্বাভাবিক। তার নবপরিণিতার মুখখানা কেমন, তিনি কি পরেছিলেন, তার চাহনি কেমন, তিনি হাস্যোজ্বল কিনা- ইত্যাদি জানতে ইন্টারনেটে জ্যাম লেগে গিয়েছিল গতকাল। মার্ক জুকারবার্গ (২৮) এরই মধ্যে ফেসবুকের স্ট্যাটাস পরিবর্তন করে ‘বিবাহিত’ লিখেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও ডেইলি মেইল। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পালো আলতো এলাকায় জুকারবার্গের নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ নিয়ে বেশ ব্যস্ততায় কেটেছে জুকারবার্গ ও চ্যানের। গত সোমবার মেডিকেল স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রিসিলা। অন্যদিকে জুকারবার্গও এদিন তার ২৮তম জন্মদিন পালন করেন। মজার ব্যাপারটি হলো, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ভেবেছিলেন প্রিসিলা গ্র্যাজুয়েট হওয়ায় পার্টি দেয়া হয়েছে। কনের রুবি পাথরে খচিত আংটিটি নিজেই ডিজাইন করেছেন বর জুকারবার্গ। ৯ বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম পরিচয় হয় জুকারবার্গের। আর ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন তিনি। তাদের বিয়েতে যোগ দিয়েছিলেন ১০০ এর কম অতিথি। তাদেরকে আগে থেকে বিয়ের বিষয়ে কোন ইঙ্গিত দেয়া হয়নি। ফলে অনুষ্ঠানস্থলে গিয়ে তারা থ’ বনে যান। তাদের মধ্যে ছিলেন ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ। বিয়ের অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ পরেছিলেন একটি স্যুট ও কনে প্রিসিলা পরেছিলেন প্রথাগত বিয়ের পোশাক। অতিথিদের মাঝে যে খাবার পরিবেশন করা হয় তা ছিল ঘরোয়া। এর মধ্যে ছিল বর-কনের প্রিয় পালো আলতোর সুশি রেস্তোরাঁর বিভিন্ন ডিশ। জুকারবার্গ ও প্রিসিলা কয়েক মাস ধরেই বিয়ে করার পরিকল্পনা করছিলেন। তবে প্রিসিলার গ্রাজুয়েশন সম্পন্ন না হওয়ায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। মার্ক জুকারবার্গের জন্ম নিউ ইয়র্কের ডোব ফেরিতে। সেখানেই তিনি বেড়ে ওঠেন। ফেসবুক প্রতিষ্ঠা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় তাকে ২০১০ সালে মাত্র ২৬ বছর বয়সে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করে। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests