বিরল সততা
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের এক দম্পতি বিরল সততার দৃষ্টান্ত স্থাপন করলেন। শপিংমলে আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া প্রায় ব্যাগভর্তি ১৩ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) তারা ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে। গত শনিবার টেনেসির ক্লার্কসভিলের একটি শপিংমলে কেনেথ অ্যালেন ও তার স্ত্রী ক্রিস্টি গিয়েছিলেন কেনাকাটা করতে। এ সময় তারা একটি ব্যাগে ১২ হাজার ৭৬৪ ডলার এবং একটি ওয়ালেট দেখতে পান। কেনেথ বলেন, ‘আমি এই টাকা রাখার কোনো চিন্তাই করিনি। কারণ এটা সঠিক কাজ নয়। আমি জানতাম যে আমাকে টাকাটা ফেরত দিতেই হবে। কারও হয়তো এই টাকাটা খুবই দরকার।’ কিন্তু তিনি মালিককে খুঁজে পাচ্ছিলেন না। অগত্যা তিনি সেই টাকা ক্লার্কসভিলের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ খোঁজ নিয়ে দেখতে পায় যে, সেই টাকার মালিক ৫১ বছর বয়স্ক এক লোক। শপিংমলে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাড়াহুড়োর মধ্যে টাকার ব্যাগটি সেখানে পড়ে ছিল। কেনেথ জানান, টাকা ফেরত পাওয়ার পর সেই ভদ্রলোক খুবই উচ্ছ্বসিত। তিনি কেনেথের ভূয়সী প্রশংসা করে বলেছেন, অন্য কেউ হলে এই টাকা ফেরত না দিয়ে তারা হয়তো জম্পেশ পার্টির আয়োজন করতেন। তবে ওই লোকের নাম প্রকাশ করতে রাজি হননি কেনেথ। সূত্র : এবিসি নিউজ।আমার দেশ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং