বিরোধী দলীয় নেতার নিরাপত্তার ব্যাপারে সরকার কোন উদ্যোগ নেয়নি: বিরোধী দলীয় চীফ হুইপ
এনাঃ বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক বস্টনে বিএনপির এক সমাবেশে বলেছেন, আমরা জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করতে চাই এবং যোগদানের যাবতীয় প্রস্তুতিও রয়েছে। কিন্তু সে ধরনের পরিবেশ তৈরীতে সরকারী দলের মধ্যে কোন আন্তরিকতা পরিলক্ষিত হচ্ছে না।

বাংলাদেশের জাতীয় সংসদ কার্যকর রয়েছে বলে সংসদ নেতার দাবিকে নাকচ করে দিয়ে বিরোধী দলীয় চীফ হুইপ আরো অভিযোগ করেছেন, সংসদ কোনভাবেই কার্যকর নেই, তাকে অকার্যকর বলাই শ্রেয়। তিনি বলেন, ইতিপূর্বে আমরা মাননীয় স্পীকারের আহবানে সংসদে যোগদান করেছিলাম। কিন্তু কথা বলার সুযোগ দেয়া হয়নি জাতীয় জনগুরুত্বপূর্ণ ইস্যুতে। এমনকি সরকার আমাদের সাথে সম্মানজনক আচরণও করেনি। বিরোধী দলীয় নেতার নিরাপত্তার ব্যাপারে সরকার কোন উদ্যোগ নেয়নি। সংখ্যা অনুযায়ী আমাদেরকে আসন প্রদানেও অবিশ্বাস্যরকমের কৃপণতা করা হচ্ছে। নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি কাজী নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ পরিচালনা করেন আয়োজক সংগঠনের সেক্রেটারী সোহরাব খান। বিএনপির এমপি শহীদউদিদ্দন চৌধুরী এ্যানী, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সারা বাংলাদেশে সরকার দলীয় শ্বেতসন্ত্রাসের তীব্র সমালোচনা করে বলেন, জাতিসংঘের মত পবিত্র স্থানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে নতুন মামলা করা হচ্ছে, অপরদিকে সরকার দলীয় সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে। বক্তারা অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে চীফ হুইপকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কম্যুনিটি লিডার রবিউল চৌধুরী। সমাবেশে নিউ ইংল্যান্ড বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহীন খান।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature