Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার ওয়াশিংটন ও লন্ডন সফর চূড়ান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: April 4, 2011 | 5:27 PM

 

ইউএসএনিউজ ডেস্ক: বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর প্রায় চূড়ান্ত। মে মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়া ওয়াশিংটন পৌঁছবেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই সফরকালে বেগম জিয়া দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাতের জোর চেষ্টা চলছে। খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক পরামর্শক শমসের মবিন চৌধুরী এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রয়েছেন। ইতিমধ্যে তিনি রবার্ট ব্লেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি টেলিফোনে জানিয়েছেন। সফরটি একান্ত ব্যক্তিগত হলেও খালেদা জিয়া মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে কূটনৈতিক পর্যবেক্ষকরা অনুমান করছেন। এদিকে আগামী ২১শে মে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ২৩ এবং ২৫শে মে কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের পৃথক অনুষ্ঠানে বক্তৃতা করবেন। এরপর  দু’দিন বা তিনদিন বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কাটাবেন। তারেক প্রায় তিন বছর স্ত্রী, কন্যাসহ লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে আইনের ওপর ডিপ্লোমা করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV