Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিলম্বে অবসরে স্মৃতিভ্রম-ঝুঁকি কমে

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: July 18, 2013 | 9:42 PM

ডা. এম এস জহিরুল হক চৌধুরী : বেশি বয়স পর্যন্ত কাজ করলে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়ার ঝুঁকি কমে। দেরিতে অবসর নেওয়া বা এর পরও বিভিন্ন কাজে অংশ নেওয়া এবং সামাজিকভাবে কর্মক্ষম থাকার ইতিবাচক দিক আছে। প্রতি এক বছর বেশি কর্মক্ষম থাকার মানে হচ্ছে স্মৃতিভ্রমের ঝুঁকি ৩.২ শতাংশ কমা।
৬৫ বছরের ঊর্ধ্বে প্রতি নয়জনের একজন এই সমস্যায় আক্রান্ত। ডিমেনশিয়া মস্তিষ্কের সমস্যা, এতে স্মৃতিশক্তি ক্রমাগত কমে যেতে থাকে। বাড়ির বয়স্ক ব্যক্তিটি পথ ভুলে যান, হিসাব মেলাতে পারেন না, আপনজনকে চিনতে পারেন না, অনেকে হঠাৎ করে রেগে যান, ওষুধ বা খাবার খেয়েছেন কি না, মনে করতে পারেন না, কেউ কেউ অহেতুক সন্দেহ করে থাকেন।
অ্যালঝেইমার ছাড়াও বারবার স্ট্রোক, মস্তিষ্কের সংক্রমণ, টিউমার, ভিটামিন বি ১২-এর অভাব, থাইরয়েডের সমস্যা, মস্তিষ্কে পানি জমা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বিষণ্নতা বা বংশগত কারণেও এই সমস্যা হয়।প্রথম আলো
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন বৃদ্ধ বয়সে এই সমস্যা থেকে আপনাকে অনেকটাই রক্ষা করবে ধূমপান বর্জন করুন। নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করুন। বাগান করা, খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকুন।  ক্লিনিক্যাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV