বিলম্বে উদযাপন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেলের বিবাহবার্ষিকী

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা তিন দিন পর গতকাল শনিবার রাতে তাঁদের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত বুধবার ছিল জনপ্রিয় এই দম্পতির ২০তম বিবাহবার্ষিকী। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির সঙ্গে প্রথম বিতর্কের কারণে ওই দিন বিবাহবার্ষিকী উদযাপন করতে পারেনরি তাঁরা। শুধু তা-ই নয়, তর্কযুদ্ধে রমনির কাছে পরাজিত হয়ে ওবামা-মিশেলের বিবাহবার্ষিকীর দিনটিও মলিন হয়ে যায়। তবে বিতর্কের পরাজয়ের ধকল কাটিয়ে ওয়াশিংটনের একটি হোটেলে গতকাল রাতে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন ওবামা ও মিশেল। এদিন তিনি নির্বাচনী প্রচারে অংশ নেননি। প্রেসিডেন্ট দম্পতির বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে স্ত্রীকে উদ্দেশ করে ওবামা বলেন, দুই দশক আগে মিশেল যেদিন তাঁকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, সেদিন তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হয়েছেন। ওবামা হাসতে হাসতে বলেন, ‘সুতরাং আমি কেবল শুভেচ্ছা জানাতে চাই, প্রিয়তমা, শুভ বিবাহবার্ষিকী। আমি তোমাকে জানাতে চাই, আজ থেকে এক বছর পরে চার কোটি মানুষের সামনে আমরা এ দিনটি আর উদযাপন করব না।’প্রথম আলো
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency