বিল গেটস ফের আমেরিকার শীর্ষ ধনী

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এখনও আমেরিকার শীর্ষ ধনী ব্যক্তি। ফোর্বস ম্যাগাজিন বুধবার এ কথা জানায়। ওই ম্যাগাজিনের করা আমেরিকার শীর্ষ ৪০০ ধনীর তালিকায় এবার ১৭তমবারের মতো প্রথম স্থান দখল করেছেন বিল গেটস। তিনি ইতিমধ্যে জানিয়েছেন, সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যেতে চান না। খবর বিবিসি অনলাইনের।
বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের, যা গত বছরের চেয়ে ৪০০ কোটি ডলার বেশি। ৪ হাজার ৫০০ কোটি ডলার সম্পদের মালিক ওয়ারেন বাফেট শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। গত বছর চেয়ে এ বছর তার সম্পদ বেড়েছে ৫০০ কোটি ডলার। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ২ হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিকানা নিয়ে তৃতীয় ধনী নির্বাচিত হয়েছেন। তার সম্পদের পরিমাণ এ বছর অপরিবর্তিত রয়েছে।
শীর্ষ ৪০০ ধনীর তালিকায় স্থান পাওয়াদের মধ্যে ২১৭ জনের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে এবং মাত্র ৮৪ জনের কমেছে বলে জানায় ম্যাগাজিনটি। তালিকায় স্থান পাওয়া ধনীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে ৯৫ বছরের ডেভিড রকফেলার রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ২৪০ কোটি ডলার। মিডিয়া সেলিব্রেটি অপেরাহ উইনফ্রে এবার তালিকার ১৩০তম স্থান দখল করেছেন। তালিকায় স্থান পাওয়া শীর্ষ ৪২ ধনী নারীর একজন তিনি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি