বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসার ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশিষ্ট লেখক, সাংবাদিক, গবেষক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মূসা গত ১৭ই এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্রের মিসৌরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে শনিবার ভোর ৬ টায় ক্যানসাস সিটির ওই হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল কয়েক বছর আগে। বেশ কিছুদিন ধরেই আহমেদ মূসা অসুস্থ্য হয়ে প্রথমে নিউইয়র্কে পরবর্তীতে তার মেয়ের কাছে টেক্সাসের ওকলাহোমা সিটিতে এবং শেষে কানসাসেরি মিসৌরিতে ছেলের কাছে বসবাস করছিলেন। দুই সপ্তাহ আগে মিসৌরী স্টেটের ক্যানসাস সিটিতে ভর্তি হন তিনি। একই দিনে বাদ জোহর নামাজে জানাজা শেষে ক্যানসাসের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বহু গ্রন্থের প্রণেতা সাংবাদিক আহমেদ মূসার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসী হওয়ার পর আহমেদ মূসা দীর্ঘ্যদিন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, কলাম ও বিভিন্ন নাটক রচনা করেন। ‘একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়’ গ্রন্থের অন্যতম প্রকাশক ছিলেন আহমেদ মূসা।
আহমেদ মূসার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। করোনার আগে বাংলাদেশে গিয়ে আহমেদ মূসা তার জন্মস্থান ইজারাকান্দি গ্রামে স্বপ্নের ‘আলোর সেতু পাঠাগার’ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে নিজের লেখা বেশ কয়েকটি গ্রন্থ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালির উত্থানের ইতিহাস, বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধির ওপর চার হাজারের বেশি বই প্রদান করেছেন মুক্তিযোদ্ধা আহমেদ মূসা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes