Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিশৃংখলা সৃষ্টিকারীদের দলে স্থান নেই : যুক্তরাষ্ট্র যুবলীগ

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: October 8, 2016 | 7:21 PM

নিউইয়র্ক: গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে গ্র্যান্ট হায়াত হোটেলের বলরুমে জননেত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনার শেষে বিশৃংখলা সৃষ্টিকারী অতি উৎসাহিদের দলে স্থান হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যুবলীগ। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা শেষে বিশৃংখলা সৃষ্টিকারীদের বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যুক্তরাষ্ট্র যুবলীগের নিজস্ব তদন্তে যে কয়েকজনের নাম উঠে এসেছে তারা হলেন-মিশিগান অঙ্গরাজ্যের ফরহাদ আহমদ গুলজার, দেলোয়ার হোসেন আনসারী পাবেল, আতিক আহমদ শিমুল। এই তিন জন যুক্তরাষ্ট্র ও মিশিগান রাজ্যে যুবলীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই। দক্ষীন এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-শৃংখল সংগঠন। দলীয় শৃংখলা পরিপন্থি অতি উৎসাহিদের স্থান যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগে নেই। তারা যাতে যুবলীগে ভিড়তে না পারে তাই সবাইকে সতর্ক থাকা এবং সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ।

যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হয়ে দেশ ও প্রবাসে কাজ করছে যুব সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের যে কোন নিদের্শ পালনে যুক্তরাষ্ট্র যুবলীগ সদা তৎপর। দেশ ও প্রবাসে স্বাধীনতা বিরোধী জঙ্গীদের বিতাড়িত করে জনগণের শান্তিও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে জাগরণ সৃষ্টি করে, আলোকিত সমাজ বিনির্মাণে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে হাল ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে লালিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যায় এবং স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।

বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিয়য়ক উপদেষ্টা ও সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে স্বাধিনতা বিরোদী বিএনপি, জামাত ষড়যন্ত্র করছে। দেশের মানুষকে হত্যা করে এবং দেশের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচুত করা যাবে না। সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই তাঁর সততায় জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্র নায়ক, শেখ হাসিনা জনগনের মুক্তিদাত্রী হিসেবে আর্বিভূত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আনুগত্যশীল যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV