বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথের প্রেম লিভ টুগেদার
ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ ও অপ্রকাশিত ছবি ও চিঠি নিয়ে একটি নতুন বই প্রকাশিত হয়েছে। জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি তীব্র বিতর্ক ও সমালোচনার মধ্যে ছিলেন, সে সময়ের কিছু চিঠি ও ছবি নিয়ে প্রকাশিত বইটির নাম দেয়া হয়েছে- ‘আপনি তুমি রইলে দূরে: সঙ্গ-নিঃসঙ্গতায় রথীন্দ্রনাথ।’ রবীন্দ্র গবেষক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত এই বইয়ে রথীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ নয় বছরের প্রেম, লিভ টুগেদার, চিঠি ও ছবির ঘটনা রয়েছে। তিনি তখন প্রফেসর মীরা দেবীর সঙ্গে বিতর্কিত সম্পর্ক নিয়ে সমালোচিত ছিলেন। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, বিশ্ব ভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ জীবনের শেষ পর্যায়ে এসে মীরা দেবীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ইগো সঙ্কটে ছিলেন। রথীন্দ্রনাথের সঙ্গে মীরা দেবীর প্রেমের সম্পর্ক তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং তারা দেরাদুন এলাকায় লিভ টুগেদার করেছিলেন। এই চিঠি ও ফটোগুলো প্রফেসর মীরার ছেলে জয়ব্রত চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রহ থেকে নেয়া হয়। চিঠিগুলো মীরা, তার স্বামী নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় ও রথীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বিনিময় হয়েছিল। বইটির লেখক নীলাঞ্জন বলেন, মীরার ছেলের সহায়তা না পেলে এ ঘটনাগুলো অপ্রকাশিতই থেকে যেত। মীরার ছেলে জয়ব্রত বলেন, একটা সময় পর্যন্ত এগুলো ব্যক্তিগত গোপন বিষয় ছিল। কিন্তু এখন সবার এ ব্যাপারে জানা প্রয়োজন। বইটিতে ১৫০টি চিঠি ২০টি ছবি রয়েছে। অভিনেত্রী অপর্ণা সেন ও শিল্পী শুভাপ্রসন্নের উপস্থিতিতে গতকাল কলকাতায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030