Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

বিশ্বকাপ কেন ‘বিশ্ব’কাপ

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: May 11, 2014 | 2:18 PM

ফুটবল বিশ্বকাপ পুরো বিশ্বেরই কাপ বা প্রতিযোগিতা।বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৩২ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘৩২’ সংখ্যাটি নিয়ে—
১৩ জুলাই বিশ্বকাপের শিরোপা হাতে নিয়ে উল্লাসে মেতে উঠতে দেখা যাবে মাত্র একটি দেশের খেলোয়াড়দের। কিন্তু আর আগে পুরো এক মাস এই শিরোপার জন্য প্রাণপণ লড়াই চালাবে ৩২টি দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে ১৬টি দলকে। বাকি ১৬টি দলকে নামতে হবে নকআউট পর্বের বাঁচা-মরার লড়াইয়ে। মোট ৬৪টি ম্যাচ শেষে নির্ধারণ হবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব।
কিন্তু শুধু এইটুকু বললে ঠিক বোঝা যায় না যে কেন বিশ্বকাপ জ্বরে কাঁপতে থাকে পুরো বিশ্ব। কেন বিশ্বকাপ সত্যিকার অর্থেই এই বিশ্বের কাপ। পুরো প্রতিযোগিতাটির সঙ্গে আসলে জড়িত থাকে ২০০টিরও বেশি দেশ। মানে কিনা, বিশ্বের প্রায় সবগুলো দেশই অংশ নেয় ফিফা বিশ্বকাপে। কারণ বিশ্বকাপের বাছাই পর্বটিকেও বিশ্বকাপ হিসেবেই ধরা হয়। এ কারণেই মূল পর্বটিকে ‘ওয়ার্ল্ড কাপ ফাইনালস’ বা ‘চূড়ান্ত পর্ব’ বলা হয়।

এ দিক দিয়ে ফুটবল বিশ্বকাপের ব্যাপ্তি জাতিসংঘের চেয়েও বড়। কারণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। কিন্তু এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ২০৩টি দল! দুই বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের বাছাই পর্ব। খেলা হয় ৮০০টিরও বেশি ম্যাচ। বিশ্বকাপ নিশ্চিত থাকে শুধু স্বাগতিক দলেরই। বাকি ৩১টি দলকে হাড্ডাহাড্ডি লড়াই করে পেরোতে হয় বাছাই পর্বের বাধা। অনেক সময়ই দেখা যায় নতুন নতুন দলকে। এবার যেমন প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে আসতে পেরেছে বসনিয়া ও হার্জেগোভিনা। ২০০২ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই চমক জাগিয়েছিল সেনেগাল। চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। বসনিয়াও এমন কোনো চমক দেখাতে পারবে কি? সময়ই বলে দেবে।
৩২ দলের বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৯৮ সাল থেকে। এর আগে ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বিশ্বকাপের চারটি আসরে অংশ নিয়েছিল ২৪টি দেশ। সে সময় খেলা হতো ৫৬টি ম্যাচ। বিশ্বকাপের পরিসর আরও ছোট ছিল ১৯৮২ সালের আগে। ১৯৩৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত মাত্র ১৬টি দল। আর ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে খেলেছিল ১৩টি দেশ।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV