Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বকাপ শিরোপা ভারতের

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: April 3, 2011 | 1:17 AM

তালহা বিন নজরুল: সার্থক শচীন, সার্থক ভারত। ২৮ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা ভারতে। ভারতের এই দলের অনেকের জন্মও হয়নি ১৯৮৩ সালে। তাদের কাছে বিশ্বকাপ জয়টা ছিল রূপকথার মতোই। কাল রামরাজ্য ভারতের তরুণতুর্কিদের হাতে রাবণের লঙ্কাপতন হয়। নিজ শহর মুম্বইয়ে স্বপ্ন পূরণ হলো শচীনের। নিজে জ্বলে উঠতে না পারলেও অনুজপ্রতিম সতীর্থরা মাটি কামড়ে থেকে ক্রিকেটদেবতার শেষ সাধের পূর্ণতা দান করেন। গৌতম গম্ভীর আর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অভিজ্ঞ কান্ডারীর মতো দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ছিলেন অনুজ্বল সেই ধোনি কাল খেললেন অধিনায়কোচিত ইনিংস। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়ার অনন্য দৃষ্টান্ত রাখলেন তিনি। বরাবরের ব্যাটিং অর্ডার পাল্টে যুবরাজের আগেই তিনি নামেন এবং দারুণ প্রশংসনীয় এক ইনিংস খেলেন। দর্শকের প্রচণ্ড চাপের মুখেও ক্যাপ্টেন ধোনি ছিলেন অবিচল। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য এমন এক ইনিংসই যথেষ্ট। ব্যাকফুটে থেকে শ্রীলঙ্কার ইনিংসটা শুরু হয়েছিল। এতটা চাপে এবার কোন ম্যাচ শুরু করেনি শ্রীলঙ্কা। জহির খানের বলের সামনে অসহায় হয়ে যান লঙ্কান ব্যাটসম্যানরা। তারা রানই তুলতে পারছিলেন না। প্রথম ৫ ওভারে রান ওঠে মাত্র ৯। ১০ ওভারে স্কোর দাঁড়ায় ৩১। ১৭ রানে থারাঙ্গাকে হারানোর পর শ্রীলঙ্কানরা রান তোলার চেয়ে ক্রিজে টিকে থাকার ওপরই গুরুত্ব দেন। দ্বিতীয় উইকেটে দিলশান-সাঙ্গাকারা ৪৩ আর তৃতীয় উইকেটে সাঙ্গাকারা-জয়াবর্ধনে ৬২ রান তুলে দলের প্রাথমিক বিপর্যয় রোধ করেন। এতে ওভার পার হয়ে যায় অনেক। ১০০ রান আসে ২৪ ওভারে। ১৫০ রান আসে ৩৪তম ওভারে। ১৫০ থেকে ২০০ রানে যেতে আরও ১০ ওভার যায়। তবে লঙ্কানদের ইনিংসকে টেনে নিয়ে যান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। মিডল অর্ডারের এ ব্যাটসম্যান বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। শেষদিকে কুলাসেকারা ৩০ বলে ৩২ রান করে স্কোরটা প্রত্যাশার বাইরে নিয়ে যান। আড়াই শ’ হওয়া নিয়ে যেখানে সংশয় ছিল সেখানে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ায় ২৭৪ রান। সেঞ্চুরি দিয়ে প্রতিযোগিতা শুরু করা জয়াবর্ধনে বিশ্বকাপ শেষও করলেন শতরান দিয়ে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৩ রানে। ৮৮ বলে এ রান করেন তিনি। যে জহির প্রথম তিন ওভার মেডেন নেন সে জহিরের শেষের দু’ওভারে রান ওঠে যথাক্রমে ১৭ ও ১৮। শ্রীলঙ্কার ইনিংস হয়তো আরও এগুতে পারতো যদি যুবরাজ সিং ব্রেক থ্রু এনে না দিতেন। টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার যুবরাজ সিং কাল ব্যাট হাতে বড় কিছু করার সুযোগ না পেলেও দু’টি উইকেট ঠিকই নিয়েছেন। যেখানে মুনাফ ১১ আর হরভজন নেন ৯ উইকেট। সেই নামকরা বোলারদের টপকে যুবরাজ দখল করেন ১৫ উইকেট।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV