Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বজুড়ে কমেছে পিসি বিক্রির হার

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: July 12, 2013 | 11:50 PM

প্রচলিত কম্পিউটারের চাহিদা দিন দিন কমছে                                            বিশ্বজুড়ে ডেস্কটপ বা পারসোনাল কম্পিউটারের (পিসি) বিক্রি কমে গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে বিক্রি হয়েছে মোট সাত কোটি ৬০ লাখ পিসি। এটি আগের বছরের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলেছে, ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার পর কয়েক বছর ধরে পারসোনাল কম্পিউটার বিক্রি কমেছে। গার্টনারের প্রধান বিশ্লেষক মিকাকো কিতাগাওয়া এক বিবৃতিতে বলেন, অপেক্ষাকৃত কম দামে পাওয়া যাওয়ায় ও সহজে বহনযোগ্য হওয়ায় ট্যাবলেটের জনপ্রিয়তা বেড়েছে। আর এ কারণে পিসির বিক্রি কমে গেছে।  আরেক গবেষণা প্রতিষ্ঠান আইডিসি তাদের এক বিবৃতিতে বলেছে, গত বছরের তুলনায় এ বছর বিশ্বজুড়ে পিসি বিক্রি কমেছে ১১ দশমিক ৪ শতাংশ। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে পিসি বিক্রির পরিমাণ সাত কোটি ৫৬ লাখ। আইডিসির জ্যেষ্ঠ বিশ্লেষক জে চোউ বলেন, ‘আমরা আশা করছি বছরের দ্বিতীয়ার্ধে আরও পিসি বিক্রি হবে।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এভাবে বিক্রি কমতে থাকলে একসময় পারসোনাল কম্পিউটারের অস্তিত্ব সত্যিকার অর্থে হুমকির মুখে পড়বে। মানুষের অতি দরকারি এ যন্ত্রকে বাঁচাতে হলে এখনই আমাদের কাজ শুরু করে দিতে হবে। মানুষের কাছে পারসোনাল কম্পিউটারকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV