Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ : লকডাউন যথেষ্ট নয়, দরকার আরও জরুরি পদক্ষেপ

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: March 23, 2020 | 12:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় একে রুখতে এরই মধ্যে সব দেশেরই বড় শহরগুলো লকডাউন করা হচ্ছে। গণপরিবহন, হোটেল, রেস্তোরাঁ, বিমানবন্দর, শপিংমল, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র বন্ধ রেখে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে ঘরে অবস্থান করতে; কিন্তু এর পরও কোনোভাবেই করোনাকে পরাস্ত করা যাচ্ছে না। যার প্রমাণ পশ্চিম ইউরোপের দেশ ইতালি ও স্পেন। দেশ দুটির রাজধানী রোম ও মাদ্রিদসহ অনেক শহর লকডাউন থাকার পরও হু হু করে সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি পরিস্থিতি বিশেষজ্ঞ মাইক রায়ান।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. রায়ান বলেন, ‘করোনা পরাস্তে শুধু লকডাউন যথেষ্ট নয়, বরং আবার এই ভাইরাসের আক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিতে হবে। আমাদের সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে কাজটি করতে হবে তা হলো- যারা এই ভাইরাসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন তাদের খুঁজে বের করা। এর পর তাদের অন্যদের কাছ থেকে আলাদা করে একা রাখতে হবে। আমরা যদি শুধু লকডাউন করেই হাত গুটিয়ে বসে থাকি, তা হলে তা উঠে যাওয়ার পর ফের এ ভাইরাস হানা দিতে পারে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।’

চীন, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া যেভাবে তাদের শহরগুলো লকডাউনের পাশাপাশি সন্দেহভাজন রোগীর পরীক্ষা করেছে, ঠিক সেভাবেই অন্য দেশগুলোকে একই তৎপরতা দেখানোর পরামর্শ দেন তিনি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত ১৯০টির বেশি দেশ ও অঞ্চলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৮৮১ জন এবং প্রাণ গেছে ১৪ হাজার ৪৪৪ জনের। সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৯৫৮ জন। আক্রান্তের সংখ্যায় শীর্ষ ৫ দেশ হলোÑ চীন (৮১০৫৪), ইতালি (৫৯১৩৮), যুক্তরাষ্ট্র (৩৮১৬৫) স্পেন (২৮৬০৩), ও জার্মানি (২৪৭১৪)। মৃতের সংখ্যায় শীর্ষ পাঁচ দেশ হলো- ইতালি (৫৪৭৬), চীন (৩২৬১), স্পেন (১৭৫৬), ইরান (১৬৮৫) ও ফ্রান্স (৫৬২)। গতকাল ২৪ ঘণ্টায় ইতালিতে ৬৫১, স্পেনে ৩৭৫, ইরানে ১২৯, যুক্তরাষ্ট্রে ৯৪, যুক্তরাজ্যে ৪৮, নেদারল্যান্ডসে ৪৩, ইন্দোনেশিয়ায় ১০, বেলজিয়ামে ৮, অস্ট্রিয়ায় ৮, ইক্যুয়েডরে ৭, সুইজারল্যান্ডে ৫, চীনে ৬, ফিলিপাইনে ৬, জার্মানিতে ৮, ফিলিপাইনে ৬, ইরাকে ৩, হাঙ্গেরিতে ২, গ্রিসে ২, পোল্যান্ডে ২, দক্ষিণ কোরিয়ায় ২, পর্তুগালে ২, মালয়েশিয়ায় ২, রোমানিয়ায় ২, ভারতে ২, তিউনিসিয়ায় ২, কলম্বিয়ায় ২, আলজেরিয়ায় ২, হাঙ্গেরিতে ২ এবং উত্তর মেসিডোনিয়া, স্লোভেনিয়া, অস্টিয়া, সুইডেন, কানাডা, সার্বিয়া, কম্বোডিয়া, অ্যানডোরা, বুরকিনা ফাসো, বাহারাইন, আফগানিস্তান, মরিশাস ও গুয়ামে একজন করে মোট ১৪৩৭ জন প্রাণ হারিয়েছে। আমাদের সময়

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV