বিশ্বজুড়ে ঝুঁকির মুখে সিমকার্ড
অনলাইন ডেস্ক : সম্প্রতি গবেষকেরা সিমকার্ডের একটি দুর্বলতা খুঁজে পেয়েছেন, যার সুযোগ নিয়ে হ্যাকাররা সিমকার্ডের তথ্য হাতিয়ে নিতে পারে। গবেষকেরা দাবি করেছেন, বিশ্বজুড়ে লাখ লাখ সিমকার্ড এখন হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে ব্যবহূত সিমকার্ডের প্রায় ১৩ শতাংশই এখন ঝুঁকির মুখে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিশেষ ধরনের টেক্সট বার্তা পাঠিয়ে সিম কার্ড হ্যাক করে নেওয়ার এ কৌশল উদ্ভাবন করেছেন জার্মানির বার্লিনভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরিটি রিসার্চ ল্যাবের গবেষক ক্রিস্টেন নোল। ক্রিস্টেন নোল তাঁর এ উদ্ভাবন বিষয়ে ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্মেলনে জানাবেন। তবে তাঁর এ উদ্ভাবন এরমধ্যে সাড়া বিশ্বে হইচই ফেলেছে। সিম কার্ড শিল্প সংস্থা জিএসএমএ এ তথ্য জানার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। জিএসএমএ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, নোলের এ গবেষণা ও আগেভাগেই সতর্ক করে দেওয়ার ফলে বিষয়টি নিয়ে প্রাথমিক বিশ্লেষণ করার সুযোগ পাবে জিএসএমএ। কারস্টেন নোল দাবি করেছেন, সত্তুরের দশকের পুরোনো ক্রিপ্টোগ্রাফি বা সংকেত লিখন পদ্ধতি ব্যবহারের ফলে লাখো মুঠোফোন হ্যাকারদের আক্রমণের ঝুঁকির মুখে রয়েছে। মুঠোফোন নজরদারির ঝুঁকির কারণ হতে পারে এ পুরোনো ক্রিপটোগ্রাফি। নোল আরও জানিয়েছেন, সারা বিশ্বে সাতশো কোটির বেশি সিমকার্ড ব্যবহূত হচ্ছে। প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল বা সিম মূলত কোনো অপারেটরের সঙ্গে যোগাযোগের সময় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে। অথচ অনেক সিম কার্ডেই এই এনক্রিপশন মান দুর্বল। অনেক ক্ষেত্রে সত্তুরের দশকের ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা ডিইএস ব্যবহার করা হয়। ডিইএসকে দীর্ঘদিন ধরেই দুর্বল এনক্রিপশন হিসেবে ধরা হয় এবং অনেক মোবাইল অপারেটর এখন নিরাপত্তার জন্য ডিইএস ব্যবহার ছেড়ে দিয়েছে। এই ডিইএস এনক্রিপশনকে সহজেই হ্যাক করে ফেলা সম্ভব।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি