বিশ্বজুড়ে খাদ্যের অপচয় কমানোর আহবান
বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে খাদ্যের অপচয় কমানোর আহ্বান জানানো হয়েছে। সুইডেনে ওয়ার্ল্ড ওয়াটার উইক বা বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষে এই সম্মেলনে বিশ্বের নানা দেশের রাজনীতিক এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। প্রধানত যুক্তরাষ্ট্রে এ বছর খরার কারণে শস্যের উত্পাদন কম হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ছে।
সম্মেলনের প্রতিনিধিদের জানানো হয়েছে যে সারা বিশ্বে যত খাদ্য উত্পাদন করা হয় তার চার ভাগের এক ভাগ অপচয় হয়। এই কারণে খাদ্য কেনার জন্য মানুষকে বাজারে বেশি পয়সা ঢালতে হয়। একই সাথে ফসলি জমি এবং পানির চাহিদার ওপরও অযথা চাপ বাড়ে। খাবার অপচয় হয় বিভিন্নভাবে। এর মধ্যে দেখা যায় ধনী দেশগুলোয় ভোক্তারা সবজিতে যদি সামান্যতম খুঁত থাকে সেগুলোর পুষ্টিমান একই থাকার পরও তা সুপার মার্কেটে তোলা হয় না। আবার দোকান থেকে বাড়িতে ঢোকার পরও খাবারের অপচয় হয়। সুইডেনে এক জরিপে দেখা যাচ্ছে শিশু রয়েছে এমন পরিবারগুলো তাদের কেনা খাবরের প্রায় শতকরা ২৫ ভাগ নষ্ট করে। গরিব ও উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যের অপচয় ঘটে মাঠ পর্যায়ে। কৃষি কাজের অদক্ষ পদ্ধতি খাদ্য অপচয়ের একটা প্রধান কারণ। এছাড়া গরম আবহাওয়া এবং বাতাসে অধিকতর আদ্রতার জন্য খাবার সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। পোকামাকড় এবং ফসলে বিভিন্ন বালাইয়ের ফলেও অনেক খাবার নষ্ট হয়। অন্যদিকে সারা বিশ্বে যত পানি ব্যবহার করা হয় তার একটা বড় অংশ যায় কৃষিখাতে। সুতরাং পানি সম্পদের সাথে খাদ্য মূল্যের একটা সরাসরি যোগাযোগ রয়েছে। ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests