Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কায় জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: October 14, 2012 | 2:45 PM

ডেস্ক : আগামী বছর বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র, ইউক্রেনসহ অন্য দেশগুলোতে খাদ্যের উৎপাদন ও মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন বিপর্যয়ের কথা ভাবা হচ্ছে। দেশগুলোতে খাদ্য মজুদের পরিমাণ ১৯৭৪ সালের পর থেকে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। তীব্র দাবদাহ ও খরায় যুক্তরাষ্ট্রে এ বছর ফলন কম হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে আগামী বছর ভুট্টার উৎপাদন রেকর্ড পরিমাণ ছয় দশমিক পাঁচ শতাংশ কম হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আবদুল রেজা আব্বাসিয়ান বলেন, ‘প্রয়োজনীয় পরিমাণ খাদ্য ফলাতে পারছি না আমরা। ফলে মজুদ কমছে। সরবরাহেও টানাপড়েন চলছে। সামনের বছরের কোনো অপ্রত্যাশিত দুর্যোগের জন্য খাদ্য মজুদ রাখার সুযোগই থাকছে না।’ গম বা ভুট্টার মতো খাদ্যপণ্যের দাম বাড়ছে। এসব পণ্যের দাম বাড়ায় ২০০৮ সালে ২৫টি দেশে দাঙ্গা বেধে যায়। এখনকার দামও প্রায় ওই সময়ের কাছাকাছি। এর ওপর গত বছরের তুলনায় গমের ফলনও পাঁচ দশমিক দুই শতাংশ কমেছে। ধান ছাড়া উৎপাদন কমেছে প্রায় সব ফসলেরই। এফএওর দেওয়া তথ্যে দেখা যায়, বিশ্বের প্রায় ৮৭ কোটি লোক পুষ্টিহীনতায় ভুগছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে খাদ্য ঘাটতির পরিমাণ বেশি। সম্প্রতি ওয়াশিংটন-ভিত্তিক আর্থ পলিসি রিসার্চ সেন্টারের সভাপতি লেসটার ব্রাউন আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিশ্বের খাদ্য সরবরাহব্যবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। কোটি কোটি লোক ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাবে, দাঙ্গা বাধবে ও সরকারগুলোর পতন ঘটবে।’ তিনি বলেন, আবহাওয়ার স্বাভাবিক নিয়মের ওপর নির্ভর করা যায় না। খাদ্যের চাহিদা এত দ্রুত বাড়ছে যে যথাযথ ব্যবস্থা না নিলে বিপর্যয় অবশ্যম্ভাবী। গত ১১ বছরের মধ্যে এবার ষষ্ঠবারের মতো বিশ্বে প্রয়োজনের তুলনায় কম পরিমাণ খাদ্য উৎপন্ন হয়েছে। চরমভাবাপন্ন আবহাওয়াই এর জন্য দায়ী। ব্রিটেন-ভিত্তিক সাহায্য সংস্থা অঙ্ফাম গত সপ্তাহে জানায়, আগামী ২০ বছরে চাল-আটার মতো প্রধান খাদ্যপণ্যের দাম অন্তত দ্বিগুণ বাড়বে। যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভয়াবহ দুর্ভোগ ডেকে আনবে। সূত্র : গার্ডিয়ান।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV